চুলের পুষ্টি জোগাতে তেল লাগানো ভালো। বিশেষ করে হাল্কা গরম তেল লাগানো খুবেই ভালো । কিন্তু চুলে তেল লাগালে বাড়তে পারে সমস্যা। সেই সমস্যাগুলি কী? আর কেনই বা লাগানোই ঠিক নয় তেল? আসুন জেনে নেই।
খুশকি:
খুশকির সময় চুলে তেল লাগানো এক ধরনের মিথ। চুলে উপস্থিত খুশকি তেলের সঙ্গে লেগে চুল পড়ার কারণ হয়ে দাঁড়ায়। দই ও লেবু চুলে লাগালে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। সমস্যা কেটে গেলে আবার চুলে তেল দেওয়ার রুটিন শুরু করুন।
ব্রণ:
আবহাওয়ায় উপস্থিত ময়লা, তেল এবং আর্দ্রতার কারণে ত্বকে ব্রণ হয় । বিশেষজ্ঞরা বলছেন, যাদের কপালে ব্রণ হয়, তাদের চুলে তেল লাগানো ঠিক নয়। এতে আরও ব্রণ বেরিয়ে আসতে পারে।
তৈলাক্ত স্ক্যাল্প:
যাদের মাথার ত্বক তৈলাক্ত, তাদের চুলে তেল কম লাগাতে হবে। চুলে বেশি তেল লাগালে তা প্রাকৃতিক তেলের সঙ্গে মিশে যায় এবং বেশি সিবাম তৈরি হয়। এই অবস্থায় মাথার ত্বকে ফোঁড়া হয়।

No comments:
Post a Comment