ডেঙ্গির বলি যুবতী - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 October 2022

ডেঙ্গির বলি যুবতী


ডেঙ্গির বলি যুবতী। মৃতার নাম সোমা দাস, বয়স ২৫ বছর। ঘটনা দেগঙ্গার। পরিবার সূত্রে জানা যায়, গত আট দিন আগে সোমার জ্বর আসে। আগে থেকে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। জ্বর  আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে একটি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তার চিকিৎসা করানো হয়,রক্ত পরীক্ষায় মেলে ডেঙ্গি। 


এরপর তাকে ভর্তি করা হয় দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে বারাসত জেলা হাসপাতাল হয়ে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে অবস্থা সঙ্কটজনক হয়ে পরে সোমার। চিকিৎসক সোমার পরিবারের কাছ থেকে বন্ডে সই করিয়ে নেন। আর জি কর হাসপাতালেই মৃত্যু হয় সোমার। মৃত যুবতীর ভাই সহ এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে স্থানীয়রা। 


দেগঙ্গা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে নিয়মিত। এলাকার ভি আর পি ভি সি আর কর্মীদের নিয়ে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন, মশা নিধন কীটনাশক, ব্লিচিং ছড়ানো হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

No comments:

Post a Comment

Post Top Ad