জলপাইগুড়ি: নিরঞ্জনের সময় বড়সড় বিপর্যয়। আচমকা মাল নদীতে আসা হরপা বানে ৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু মানুষ। আহতও হয়েছেন একাধিক মানুষ। মৃতদেহ উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, বুধবার দুর্গা প্রতিমা নিরঞ্জন চলাকালীন হঠাৎ করেই এই নদীতে জল বেড়ে যায় এবং বহু লোক ও গাড়ি মাঝ নদীতে আটকে পড়ে।
এদিন হঠাৎ করে পাহাড় থেকে জল নেমে আসে এবং হরপা বানে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যেতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং পুলিশ। আটকা পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে কাজ। প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে শুরু হয় উদ্ধার কাজ।

No comments:
Post a Comment