নয় কোটি টাকা খরচে নতুন করে তৈরি হচ্ছে ১০০ বেডের হাবড়া হাসপাতালের বিল্ডিং,পরিদর্শনে বিভিন্ন দপ্তরের আধিকারিক।
হাবড়া হাসপাতাল ১৩১ বেডের হাসপাতাল বর্তমানে রয়েছে। হাবড়া ও পার্শ্ববতী বনগাঁ, গাইঘাটা, স্বরূপনগর, গোপালনগর সহ বিস্তীর্ণ নদীয়া এলাকার সাধারণ মানুষ চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালের ওপর নির্ভরশীল। অতিরিক্ত রোগীর চাপ থাকায় ৯ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল চত্বরেই আলাদাভাবে ১০০ বেডের নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে।
কাজ শুরু আগেই তা খতিয়ে দেখতে হাবড়া পৌরসভা চেয়ারম্যান, হাবড়া থানার আইসি, হাবড়া হাসপাতালের সুপার, হাবড়া বিদ্যুৎ বিভাগের আধিকারিক সহ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পরিদর্শনে আসেন। আগামী এক সপ্তাহের মধ্যেই কাজ চালু হবে বলে জানান হাবড়া পৌরসভার চেয়ারম্যান এবং হাসপাতাল সুপার।

No comments:
Post a Comment