প্রয়োজনীয় উপাদান -
লিচুর পাল্প - ২ কাপ,
দুধ - ৪ কাপ,
ঘি - ৩ চা চামচ,
চিনি - ১\২ কাপ (প্রয়োজনমতো),
শুকনো ফল গ্রেট করা - ১\২ কাপ,
নারকেল কোরা - ১ বাটি ।
পদ্ধতি -
গ্যাসে প্যান বসিয়ে তাতে ৩ চামচ ঘি দিয়ে গরম হতে দিন। আঁচ মাঝারি রাখুন ।
ঘি গরম হয়ে গেলে তাতে নারকেল কোরা দিয়ে কিছুক্ষণ ভাজুন।
লিচুর খোসা ছাড়িয়ে বীজগুলো বের করে নিন।
একটি আলাদা পাত্রে লিচুর পাল্প রাখুন।
নারকেল কোরা ভাজা হয়ে গেলে এতে ৪ কাপ দুধ দিন।
দুধ ঘন হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন।
দুধ ঘন হয়ে এলে লিচুর পাল্প ও ১\২ কাপ চিনি দিয়ে লিচু সেদ্ধ হতে দিন।
ক্ষীর ভালোভাবে রান্না করার পর একটি বড় পাত্রে রাখুন।
শুকনো ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment