উপাদান -
বড় গার্লিক ব্রেড,
আদা-রসুন পেস্ট ১ চা চামচ,
টমেটো কুচি ১ কাপ,
শসা কাটা ১ কাপ,
পেঁয়াজ কুচি ১ কাপ,
গাজর কাটা ১\২ কাপ,
বেবিকর্ন ১\২ কাপ,
লাল লংকার গুঁড়ো ১\২ চা চামচ,
গোলমরিচ গুঁড়ো ১\২ চা চামচ,
ধনে গুঁড়ো ১ চা চামচ,
রাই ১\২ চা চামচ,
ভাজা জিরা ১\২ চা চামচ,
হলুদ গুঁড়ো ১\২ চা চামচ,
টমেটো সস ২ চা চামচ,
চাট মশলা ১ চা চামচ,
লবণ স্বাদ অনুযায়ী,
তেল বা ঘি ১ চা চামচ ।
পদ্ধতি -
গার্লিক ব্রেড কেটে রাখুন।
একটি প্যানে তেল দিয়ে সরিষা দিন।
আদা-রসুন বাটা দিয়ে একটু ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভাজুন।
সবজি এবং চাট মশলা ছাড়া সব মশলা ও লবণ যোগ করে ৫ মিনিটের জন্য কম আঁচে রান্না করুন।
গ্যাস বন্ধ করে এক টুকরো গার্লিক ব্রেডের উপর মাখন মাখিয়ে উপরে চাট মশলা ঢেলে এই মশলা লাগান।
ওভেনে ১৮০ সেন্টিগ্রেডে ১০ মিনিট রান্না করুন। ওভেন না থাকলে গ্যাস তন্দুর বা তাওয়াতেও ভাজতে পারেন।
চাইলে এর উপরে চিজও দিতে পারেন।
লখনৌই নায়েব প্যাটিস পরিবেশনের জন্য তৈরি ।

No comments:
Post a Comment