উপাদান -
রাজমা ২ কাপ,
পেঁয়াজ ১টি বড়, মিহি করে কাটা,
রসুন ৬-৭ টি কোয়া,কাটা,
আদা ১ ইঞ্চি, কাটা,
তেজপাতা ১ টি,
দারুচিনি ২ ইঞ্চি টুকরো,
লবঙ্গ ৩-৪ টি,
কালো এলাচ ২ টি,
কাশ্মীরি লাল লংকার গুঁড়ো ১ চা চামচ,
গরম মশলা গুঁড়ো ১ চা চামচ,
ধনে গুঁড়ো ১ চা চামচ,
গোলমরিচ গুঁড়ো ১\২ চা চামচ,
টমেটো পিউরি ১\৪ কাপ,
লবণ স্বাদ অনুযায়ী ।
পদ্ধতি -
রাজমা সারারাত বা ৬-৮ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
জল থেকে উঠিয়ে রাজমা প্রেসার কুকারে দিয়ে ৪ কাপ জল,গোটা মশলা, সূক্ষ্মভাবে কাটা পেঁয়াজ, আদা, রসুন ও স্বাদমতো লবণ দিয়ে ৫-৬ টি শিস দিয়ে ভালো করে রান্না করুন।
ভালো করে রান্না করার পর একটি প্যানে রেখে টমেটো পিউরি, মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
রাজমা ভালোভাবে রান্না না হওয়া পর্যন্ত বা ১৫-২০ মিনিটের জন্য রান্না করুন ।
তেল ছাড়া রাজমা তৈরি, রুটির সাথে পরিবেশন করুন।

No comments:
Post a Comment