'কিছু হবে না। সুদ সহ মমতা বন্দ্যোপাধ্যায়কে আসল ফেরত দেবে শুভেন্দু অধিকারী।' এভাবেই সুর চড়ালেন বিরোধী দলনেতা। শনিবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী একথা বলেন। উল্লেখ্য, শুক্রবার কাঁথি থানায় শুভেন্দুর ভাই তথা কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে একথা বলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেন, “১০ ঘন্টা কেন, আপনি ২০০ ঘন্টা রাখতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারবেন না।” তাঁর দাবী, তারা বেআইনি কাজ করছে। আদালতে কী হয় দেখবেন। তিনি বলেন, "কোর্ট খুলতে দিন, কীভাবে মুখে আলকাতরা লাগে দেখবেন। কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে এজি (অ্যাডভোকেট জেনারেল) বলছেন, ২ ঘন্টার বেশি জেরা করা যাবে না। সেখানে তাকে ১০ ঘন্টা থানায় আটকে রাখা হয়।"
এরপরই মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন, 'ওঁনার বাড়ির কী কেউ মুক্তিযোদ্ধা ছিল? আমার ঘরের বিপিন অধিকারী ৮ বছর ব্রিটিশ জেলে ছিলেন। আমি এই সব ভয় পাই না। ব্রিটিশ পুলিশকে ভয় পায় না অধিকারী পরিবার। ১৯৪৭ সালের আগে, ব্রিটিশ পুলিশ আমাদের বাড়ি ৩ বার পুড়িয়ে দিয়েছে। ব্রিটিশ পুলিশকে ভয় হয় না, তাহলে এই এলি-তেলিদের কে ভয় পায়?'
উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রাক্তন প্রতিমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, "বিরোধী নেতা ভুল বলছেন।"

No comments:
Post a Comment