ক্রেশে ঢুকে নৃশংস হামলা। নির্বিচারে গুলি চালানোর ঘটনায় ২২ শিশু সহ ৩৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লাম্পুতে একটি প্রি-স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টারে প্রাক্তন পুলিশ আধিকারিকের এই নির্মম ঘটনাটি ঘটিয়েছে। জানা গিয়েছে, গুলি চালানোর পাশাপাশি শিশু ও বয়ষ্কদের কোপান ওই ব্যক্তি। হামলার পর আত্মঘাতী হয়েছে অভিযুক্ত।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যে ব্যক্তি এই নৃশংস হামলা চালিয়েছে সে একজন প্রাক্তন পুলিশ আধিকারিক। একজন সরকারী মুখপাত্র বলেছেন যে, প্রধানমন্ত্রী অবিলম্বে ব্যবস্থা নিতে এবং অপরাধীকে ধরার জন্য সমস্ত সংস্থাকে সতর্ক করেছেন। থাইল্যান্ডের মিডিয়া রিপোর্টে বলা হয়েছে অভিযুক্ত অফিসারকে সম্প্রতি বরখাস্ত করা হয়েছে।
পুলিশ বলছে, হামলাকারীকে শেষবার ব্যাংকক রেজিস্ট্রেশন প্লেট সহ একটি টয়োটা পিকআপ ট্রাক চালাতে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নং বুয়া লাম্পু প্রদেশের একজন সিনিয়র পুলিশ আধিকারিক বলেছেন, নিহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে।
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, অভিযুক্ত এই হামলা চালানোর পর নিজেও আত্মহত্যা করেছে। পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অভিযুক্তের নাম পান্যা কামরাব, বয়স ৩৪ বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, থাইল্যান্ডে গণ গুলি নতুন নয়। বিবিসি জানায়, ২০২০ সালের শুরুতে নাখোন রাতচাসিমা শহরে এক সেনা ২১ জনকে গুলি করে খুন করেছিল।


.jpeg)
No comments:
Post a Comment