মহুয়া দিয়ে শুধু মদ বানান হয় যা আমরা জানি।তবে মহুয়ার ফল এবং ফুল দুটোই খুব উপকারী, ভিটামিন সি, ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস, কার্বোহাইড্রেটের মতো পুষ্টিকর উপাদান পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক মহুয়া তেলের উপকারিতা -
মহুয়ার তেল চুলের জন্য খুবই উপকারী। চুলকে সিল্কি, মজবুত এবং লম্বা করতে রোজমেরি তেলে কয়েক ফোঁটা মহুয়া তেল মিশিয়ে চুলে লাগান। এতে চুল ঘন ও মজবুত হবে।
মহুয়া তেল ব্যথা কমাতে অনেক সাহায্য করে। এটি জয়েন্টের ব্যথা কমাতে খুবই উপকারী।
ত্বকের দাগ দূর করতে পারে মহুয়া তেল। এর ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
আবার ত্বকে ফুসকুড়ি বা চুলকানি হলে বা পোকা মাকড় কামড়ালে এই তেল লাগানো ভাল।

No comments:
Post a Comment