গবেষণা! চুলের স্টাইলিশ লুক হতে পারে ক্যান্সারের কারণ - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

গবেষণা! চুলের স্টাইলিশ লুক হতে পারে ক্যান্সারের কারণ

 





চুলে স্টাইলিশ লুক দিতে হেয়ার স্ট্রেইটনার বা হিটিং টুলের ব্যবহার করে থাকি আমরা ।  ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি প্রতিবেদনে জানা গেছে যে হেয়ার স্ট্রেইটনার শরীরে এক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।  চলুন জানা যাক স্ট্রেইটনার কীভাবে আমাদের ক্ষতির কারণ হয়ে ওঠে -


 আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ  গবেষণায় জানিয়েছে যে মহিলা হেয়ার স্ট্রেইটনার বেশি ব্যবহার করেন, তাদের জরায়ু ক্যান্সারের ঝুঁকি হয়।   প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের স্ট্রেইটনারে কেমিক্যাল থাকে এবং এই রাসায়নিক ত্বক ও চুলের মাধ্যমে শরীরে পৌঁছায়।  এর প্রভাব দেরিতে দেখা গেলেও বিপদ থেকে যায় সব সময়।


 হেয়ার স্ট্রেইটনার করলে চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে ওঠে। চুলে হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করলে ,  চুলে হালকা আঠালো ভাব অনুভূত হয়।  এটি এক ধরনের রাসায়নিক।  


 হেয়ার স্ট্রেইটনারে উপস্থিত রাসায়নিকগুলি শুধু চুলই নয় ত্বকেরও ক্ষতি করে।  বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় একজন ব্যক্তির ত্বকে জ্বালা অনুভব হয়।  তবে হেয়ার ব্লিচ, হাইলাইটস জরায়ুর ক্যান্সারের সঙ্গে যুক্ত কীনা তা বলা হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad