মা বিন্ধ্যবাসিনী মন্দিরের কিছু আকর্ষণীয় তথ্য - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

মা বিন্ধ্যবাসিনী মন্দিরের কিছু আকর্ষণীয় তথ্য




 



 বিন্ধ্যাচলে, বিন্ধ্য পর্বতের বিশাল পরিসরে রয়েছে পবিত্র মা গঙ্গার ছোঁয়া । এই স্থানে আদিশক্তি মাতা বিন্ধ্যবাসিনীর বাস রয়েছেন। আবার এখানে সতীর দেহের অঙ্গও পড়েছিল। সেজন্য এই অঞ্চলটিকে শক্তিপীঠ বলা হলেও বিন্ধ্যাচলকে আদি শক্তি বলে মনে করা হয়। 


মা বিন্ধ্যবাসিনী ধামে দেশ-বিদেশ থেকেও ভক্তরা মায়ের দর্শন পেতে আসেন। নিজের মনোবাসনা পূরণ করার জন্য। 


 তাই সেখানে পুরোহিত রাজন পাঠক জানান সিদ্ধপীঠ বিন্ধ্যাচলের মহিমা অপরিসীম।  


 এটি এমন একটি ধাম যেখানে মায়ের চার বার আরতি হয় এবং আরতির সময় মায়ের গর্ভগৃহ বন্ধ থাকে।  প্রতিটি আরতিতে মায়ের আলাদা সাজ করানো হয়।


  ভোর চারটা থেকে পাঁচটার আরতিকে বলা হয় মঙ্গলা আরতি, তারপর দুপুর ১২টা থেকে দেড়টার আরতিকে বলা হয় রাজশ্রী আরতি।  ৭:১৫ থেকে ৮:৩০ পর্যন্ত সন্ধ্যার আরতিকে ছোট আরতি বলা হয় এবং রাত ৯:৩০ থেকে ১০:৩০টার সময়ের আরতিকে বলা হয় বড়ো আরতি।  মায়ের আরতিতে অংশ নিতে ভক্তডের ঢল নামে। তবে  প্রসঙ্গত, দূর্গা পূজোর সময় আরতির সময় কমে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad