ওজন কমানোর জন্য মানুষ সকালে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করেন, এমনকি তাদের পছন্দের খাবারও ছেড়ে দেয়। কিন্তু ওজন কমানো এত সহজ কাজও নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা। ব্যায়ামের পাশাপাশি আপনাকে ডায়েটে পুরোপুরি মনোযোগ দিতে হবে এবং ফাস্ট ফুড থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ওজন কমানোর জন্য, ডায়েট সংশোধন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের জন্য উপকারী জিনিসের মধ্যেও বাদামকে গন্য করা হয়। এগুলোকে সুপারফুড বললে ভুল হবে না। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ফিট রাখে। এই বাদামে খনিজ, ভিটামিন, প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাটের মতো জিনিস রয়েছে। এটি পেটের চর্বিও পোড়ায়। আসুন জেনে নেই বিভিন্ন বাদামের উপকারিতা সম্পর্কে-
চীনেবাদাম
একটি ভালো জীবনধারা এবং ওজন কমানোর খাবার হিসেবে বাদাম খুবই উপকারী প্রমাণিত হতে পারে। প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ওজন কমাতে কার্যকর। কারণ বাদাম খেলে শরীরে শক্তি উৎপন্ন হয়। যার কারণে আপনি খাবার কম খান এবং এতে ওজন কমে।
আখরোট
আপনি যদি প্রতিদিন এক মুঠো আখরোট খান, তবে তা ওজন কমাতে কার্যকর প্রমাণিত হতে পারে। এটি ক্ষিদে নিয়ন্ত্রণের ক্ষমতাও রাখে। এছাড়াও এতে রয়েছে প্রোটিন, ভিটামিন-এ, ডি, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন, যার কারণে শরীর আরও অনেক উপকার পায়। এতে হার্ট সংক্রান্ত রোগ চলে যায় এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে।
পেস্তা
আপনি যদি ওজন কমাতে চান, তবে অবশ্যই এটি ডায়েটে অন্তর্ভুক্ত করুন। এতে পেট ভরা থাকে এবং আপনি জাঙ্ক ফুড খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হবেন। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড, লুটেইন, জেক্সানথিন, অ্যান্থোসায়ানিন, প্রোআন্থোসায়ানিডিন, যা হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া সুগার লেভেল, কোলেস্টেরল, নিম্ন রক্তচাপ ও প্রদাহও কমে।

No comments:
Post a Comment