বাড়ীতেই তৈরি ভিটামিন ই ফেস ক্রিম ব্যবহারে ত্বক করে তুলুন কোমল - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 January 2023

বাড়ীতেই তৈরি ভিটামিন ই ফেস ক্রিম ব্যবহারে ত্বক করে তুলুন কোমল

 








শীত এলেই ত্বক শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে ভিটামিন ই ফেস ক্রিম লাগালে ত্বকে পাওয়া যায় উপকার। এটি ত্বককে করে তোলে কোমল, পাশাপাশি এই ক্রিম বলিরেখা এবং হাইপারপিগমেন্টেশন কমাতেও সহায়ক। শীতের এই ফেস ক্রিম বানাতে পারেন বাড়ীতেই। কীভাবে চলুন জেনে নেই-


উপকরণ:

৩টেবিল চামচ কোকো ব্যাটার
৪ টেবিল চামচ ভার্জিন নারকেল তেল
১ চা চামচ ভিটামিন ই তেল
৩-৪ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল


নির্দেশনা :

প্রথমে কোকো বাটার এবং ভার্জিন নারকেল তেল ভালো করে গলিয়ে নিন। এর পর এটি কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন।

তারপরে এতে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল এবং ভিটামিন ই তেল দিয়ে ভালভাবে মেশান। এরপর এই মিশ্রণটি ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। পড়ে বের করে ভালো করে ফেটিয়ে কাঁচের পাত্রে সংরক্ষণ করে রাখলেই ভিটামিন ই ফেস ক্রিম প্রস্তুত।

No comments:

Post a Comment

Post Top Ad