কলেজের বার্ষিক মিলন উৎসবের টাকা তছরুপের অভিযোগ ঘিরে উত্তেজনা, প্রিন্সিপালের অফিসের সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের একাংশের। ঘটনা উত্তর ২৪ পরগনার বনগাঁর।
মঙ্গলবার অর্থাৎ ৩১ শে জানুয়ারি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের ৭৫তম বর্ষ পূর্তি উপলক্ষে বার্ষিক মিলন উৎসব। আর আজ সোমবার সেই নিয়েই কলেজের প্রিন্সিপালের অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের একাংশ। এই বিষয়ে বনগাঁ সহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পমিত ঘোষ জানান, তৃণমূল ছাত্র পরিষদকে বদনাম করার চেষ্টা করছেন কলেজের প্রিন্সিপাল এবং আগামীকাল কলেজের যে বার্ষিক মিলন উৎসব, সেই উৎসবের টাকা তছরুপ করেছেন তিনি। যতক্ষণ না তিনি আমাদের হিসেব দিচ্ছেন, ততক্ষণ আমাদের প্রতিবাদ চলছে।
এছাড়াও বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভপতি রাজেশ দে বলেন, 'এই ঘটনা আজকের নয়, এর আগেও প্রিন্সিপাল কলেজ ডেভেলপমেন্টের টাকা সহ অন্যান্য বিষয়ে কলেজের টাকা তছরুপ করেছেন। কোনও হিসাব তিনি আমাদের দেন না, যতক্ষণ না স্বচ্ছ ভাবে কাজ হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।'

No comments:
Post a Comment