সন্ধ্যে বেলা কম বেশি সবার খিদে পায়। আর তাই সবাই ফাস্ট ফুড খেতে বাইরে যায়। তবে এবার থেকে সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছে করলে বানিয়ে নিন পপকর্ন চাট। চলুন জেনে নেই রেসিপি -
উপাদান :
মাখন,
ভুট্টা,
চাট মসলা,
আমের গুঁড়ো,
ভাজা জিরের গুঁড়ো,
মিহি করে কাটা পেঁয়াজ,
মিহি করে কাটা টমেটো,
পেরি-পেরি মশলা।
নির্দেশনা :
প্রথমে প্যানে মাখন দিয়ে ভুট্টা দু থেকে তিন মিনিট ভেজে আলাদা করে রাখুন। এবার একটি পাত্রে কিছু চাট মসলা, কিছু আমের গুঁড়ো এবং কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এর পর মিহি করে কাটা পেঁয়াজ, মিহি করে কাটা টমেটো এবং এক প্যাকেট পেরি-পেরি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে তাতে পপকর্ন মিশিয়ে অতিথিদের সামনে পরিবেশন করুন।

No comments:
Post a Comment