শিখে ফেলুন নতুন পদ খাস্তা গুড়ের পাড় ও দুধের শরবত তৈরির রেসিপি
পিঙ্কি রায়,২৭এপ্রিল: আজকে দেখে নিব খাস্তা গুড়ের পাড়ে তৈরির রেসিপি ও দুধের শরবত তৈরির রেসিপি।
খাস্তা গুড়ের পাড়-
উপাদান:
সুজি ১ কাপ
চালের গুঁড়ো আধা কাপ
লবণ
ঘি আধ কাপ
ব্রেড গুঁড়ো ১ কাপ
চিনি ১ চা চামচ
জল আধা কাপ
প্রয়োজন মত তেল
গুড় ১ কাপ
জল আধ কাপ
এলাচ ১ চা চামচ
বেকিং সোডা ১চা চামচ
নির্দেশনা:
প্রথমে একটি বাটিতে সুজি এবং চালের গুঁড়ো ছেঁকে নিন। এতে এক চিমটি লবণ ও বেকিং সোডা মেশান।তারপর প্রয়োজন মত জল দিয়ে শক্ত করে মেখে নিন।
এর পর চপিং বোর্ডে মাখা আটা ছড়িয়ে ছুরির সাহায্যে ১-১ ইঞ্চি টুকরো করে কেটে নিন। এরপর একটি প্যানে তেল দিয়ে গরম করে গরম তেলে টুকরোগুলো দিয়ে ক্রিস্পি এবং সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন।
এরপর গুড়ে জল দিয়ে এর ঘন শিরা বানিয়ে এতে এলাচ গুঁড়ো দিন। ভাজা আটার বল দিয়ে দিন। সুস্বাদু এবং কুড়মুড়ে খাস্তা গুড়ের পারে প্রস্তুত।
দুধের শরবত -
উপাদান:
দেড় লিটার দুধ
২ টেবিল চামচ কাজু
২ টেবিল চামচ বাদাম
২ টেবিল চামচ পেস্তা
জাফরান আধ চিমটি
২ চা চামচ কাস্টার্ড পাউডার
গার্নিশের জন্য পেস্তার টুকরো
১/২ কাপ চিনি (স্বাদ অনুযায়ী)
নির্দেশনা:
প্রথমে একটি পাত্রে গরম জল করে এতে কাজু, বাদাম ও পেস্তা দিন। এর পরে, এই শুকনো ফলগুলি প্রায় ১০ মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখুন।
এবার বাটি থেকে শুকনো ফল বের করে বাদাম খোসা ছাড়িয়ে, সব জিনিস মিক্সার জারে দিন।
তারপর এতে ২ টেবিল চামচ দুধ দিয়ে এর একটি মসৃণ পেস্ট বানিয়ে তুলে রাখুন।
এখন একটি বড় প্যানে দুধ ঢেলে মাঝারি আঁচে গরম করে দুধে জাফরান দিয়ে নাড়তে থাকুন। এখন এতে শুকনো ফলের পেস্ট দিয়ে ভালভাবে মেশান।
এর পর দুধ কিছুটা ঘন হলে ছোট বাটিতে কাস্টার্ড পাউডার ও আধ কাপ দুধ মিশিয়ে নিন। আরও কিছুটা ঘন হলে দুধ, আধ কাপ চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিন।
তারপর গ্যাস বন্ধ করে দুধ ঠাণ্ডা হতে দিন।
এর পরে, একটি বড় পাত্রে ঠান্ডা দুধ ঢালুন। দুধের শরবত প্রস্তুত।
একটি সার্ভিং গ্লাসে দুধ ঢেলে তার ওপর বরফ ঢেলে পেস্তা কুঁচি দিয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

No comments:
Post a Comment