৭০ জন পড়ুয়ার জীবন বাঁচিয়ে হিরো ডিএসপি আজহারউদ্দিন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 April 2023

৭০ জন পড়ুয়ার জীবন বাঁচিয়ে হিরো ডিএসপি আজহারউদ্দিন

 


৭০ জন পড়ুয়ার জীবন বাঁচিয়ে হিরো ডিএসপি আজহারউদ্দিন


নিজস্ব প্রতিবেদন, ২৭ এপ্রিল, মালদা : ক্লাসে অধ্যয়নরত ৭০ জন পড়ুয়ার জীবন বাঁচিয়ে গ্রামের মানুষের কাছে একজন নায়ক মালদার ডিএসপি (ডিএনটি) আজহারউদ্দিন খান।  মালদা ডিএসপি (ডিএনটি) আজহারউদ্দিন খান পুরাতন মালদা মুচিয়া চন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ে বন্দুকধারীর তাণ্ডবের ঘটনা সম্পর্কে জানার পর শুরু থেকেই একজন তদারকির ভূমিকায় ছিলেন।  যেখানে অন্যান্য পুলিশ অফিসারদের বুলেটপ্রুফ জ্যাকেট নিয়ে এদিক ওদিক দৌড়াতে দেখা যায়।  সাদামাটা আকাশি রঙের একটা গেঞ্জি ও জিন্স পরেই বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি।



  পুলিশ কর্তা আজহারউদ্দিন খান ক্লাস রুমে ঢুকে বন্দুকধারীকে তার থাবা দিয়ে চেপে ধরেন।  এই পদস্থ পুলিশ অফিসার আবার বন্দুকধারীকে গ্রামবাসীদের গণপিটুনি থেকে বাঁচানোর চেষ্টা করেন।  তার ভূমিকায় গ্রামবাসীদের মুখে এখন সাধু রব।  আর এই পুলিশ কর্তাই এখন মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের কাছে হিরো।



মালদার ডিএসপি ডিএনটি আজহারউদ্দিন খান বলেন, 'এটা আমার দায়িত্ব।  জীবনের পরোয়া না করে ছোট বাচ্চাদের বাঁচানো বড় কাজ।  সেই বদমাশের উপর আমার নজর ছিল প্রথম থেকেই।  সুযোগ বুঝেই কোপ মারি। ঝাঁপিয়ে ধরে ফেললাম।  জীবন দিয়ে দেবো, কিন্তু শিক্ষার্থীদের কষ্ট হতে দেবো না, এটাই আমি প্রথম থেকেই ভেবেছিলাম।'




উল্লেখ্য,  মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে পিস্তল নিয়ে ঢুকে ভাঙচুর করে এক যুবক। প্রাথমিকভাবে জানা যায়, ওই যুবক স্কুল পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা করে। পুরো স্কুল ক্যাম্পাস ঘেরাও করে রাখে পুলিশ। পরে  মালদার ডিএসপি ডিএনটি আজহারউদ্দিন খানের সাহসিকতার জেরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

No comments:

Post a Comment

Post Top Ad