অতিথি আপ্যায়নের অন্যতম সেরা বিকল্প দুর্দান্ত স্বাদে ভরা বাটার চিকেন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 April 2023

অতিথি আপ্যায়নের অন্যতম সেরা বিকল্প দুর্দান্ত স্বাদে ভরা বাটার চিকেন


অতিথি আপ্যায়নের অন্যতম সেরা বিকল্প দুর্দান্ত স্বাদে ভরা বাটার চিকেন 

সুমিতা সান্যাল, ২৭ এপ্রিল: বাড়িতে অতিথি এলে বা আসার কথা থাকলে তাদের কি খাওয়ানো হবে তা ঠিক করতেই অনেক সময় লেগে যায়। আজ বলবো একটি দুর্দান্ত রেসিপি,যেটি আপনি তৈরি করে নিতে পারেন অতিথিদের জন্য।

উপাদান -

২ কাপ দই,

১ কেজি বোনলেস চিকেন,

১ টেবিল চামচ লেবুর রস,

১ চামচ হলুদ গুঁড়ো, 

২ চা চামচ গরম মশলা গুঁড়ো, 

২ টেবিল চামচ বাটার চিকেন মশলা,

২ চা চামচ জিরা গুঁড়ো,

১ চা চামচ কসৌরি মেথি,

১\২ কাপ লবণ ছাড়া বাটার,

২ কাপ পেঁয়াজ বাটা,

১ কাপ টমেটো পেস্ট বা পিউরি,

২ টেবিল চামচ আদা-রসুন বাটা,

১ কাপ ক্রিম,

৩ কাপ চিকেন স্টক,

১ চামচ জিরা,

১ টুকরো দারুচিনি গুঁড়ো,

১ চা চামচ লাল লংকার গুঁড়ো,

স্বাদ অনুযায়ী লবণ,

১\২ কাপ ধনেপাতা কুচি, 

প্রয়োজন মতো তেল ।

প্রণালী -

একটি পাত্রে দই, লেবুর রস, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বাটার চিকেন মশলা এবং জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

দইয়ের মিশ্রণে চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ম্যারিনেট করার জন্য ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

নির্ধারিত সময়ের পর গ্যাসে একটি প্যানে তেল গরম করে তাতে বাটার দিয়ে জিরা এবং দারুচিনি যোগ করে ভাজুন।  

জিরা কষা শুরু হওয়ার সাথে সাথে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে রান্না করুন।  

এতে ১০-১২ মিনিট সময় লাগতে পারে। আঁচ বেশি রেখে নেড়েচেড়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।

পেস্ট হালকা সোনালি হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে ভেজে নিন।

গ্রেভিতে টমেটো পেস্ট বা পিউরি, ক্রিম,লাল লংকার গুঁড়ো  এবং লবণ যোগ করে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

গ্রেভি থেকে তেল আলাদা হতে শুরু করলে ম্যারিনেট করা চিকেন যোগ করে নাড়তে নাড়তে ২ মিনিট মেশান।

এবার এতে চিকেন স্টক দিন। ফুটে ওঠার পর আঁচ কমিয়ে ঢেকে ১৫ থেকে ২০ মিনিট রান্না হতে দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন।

চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তাতে কসৌরি মেথি দিয়ে আরও ২ মিনিট রান্না করার পর আঁচ বন্ধ করে দিন।

বাটার চিকেন তৈরি । নান,রুটি বা ভাত দিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad