বিশ্বের এই বিপজ্জনক উপজাতি সুন্দরী মেয়ের জন্য করে লড়াই
প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক,৩০মে: এই বিশ্বে অনেক আদিবাসী রয়েছে যারা এখনও তাদের প্রাচীন ঐতিহ্য নিয়ে বসবাস করছে। এদের রীতিনীতি ও ঐতিহ্য অন্যদের থেকে একদমই আলাদা। তাদের লাইফস্টাইল এবং ঐতিহ্য এতটাই বিপজ্জনক যে তাদের সম্পর্কে জানলে গায়ের লোম খাঁড়া হয়ে যাবে। চলুন এমনই একটি উপজাতি সম্পর্কে জেনে নেই -
এরা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উপজাতি। হত্যা করা তাদের শখ। এছাড়াও, এই উপজাতিদের সবচেয়ে সুন্দরী মেয়েটিকে বিয়ে করতে, একটি রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়।
বিশ্বের সবচেয়ে বিপন্ন এই প্রজাতিটি আফ্রিকার ইথিওপিয়ায় বাস করে। তাদের জনসংখ্যা মাত্র ১০ হাজার। তারা মুরসি জাতি নামে পরিচিত। দক্ষিণ ইথিওপিয়া ও সুদানের সীমান্তে ওমান উপত্যকায় এই মানুষদের বসবাস। এই যাযাবর উপজাতির লোকেরা বিশ্বাস করে যে কাউকে হত্যা না করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো।
সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য রক্তের লড়াইও এরা করে থাকে। এরা মারামারি করে লাঠি দিয়ে। এবং দুজনের একজন নিহত হওয়া পর্যন্ত এই লড়াই চলে। এতে যে ছেলেটি লড়াইয়ে জয়ী হয় সেই সবচেয়ে সুন্দরী মেয়েটিকে বিয়ে করে। এর পেছনে তারা বিশ্বাস করে যে এটি অধিকারের লড়াই।
এই উপজাতির লোকজনের কাছে আধুনিক অস্ত্রও রয়েছে। সোমালিয়া ও সুদান থেকে এসব আধুনিক অস্ত্র তাদের সরবরাহ করা হয়। তারা গরু দিয়ে অস্ত্র কেনে। কাউকে মারধর করাকে তারা তাদের পুরুষত্বের লক্ষণ মনে করে। তাদের অনুমতি ছাড়া কেউ তাদের এলাকায় প্রবেশ করলে তারা তাকেমেরে ফেলে।
মুরসিরা পশুদের, বিশেষ করে গরুর রক্ত পান করে। তারা এটি করে যাতে তারা শারীরিকভাবে শক্তিশালী হয়ে তাদের বংশে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে এবং সর্বোচ্চ থাকতে পারে।

No comments:
Post a Comment