বেআইনি ভাবে বৃক্ষ নিধন!
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩০ মে: হাসপাতালে বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ। গাছ কাটার এই অভিযোগ উঠেছে পঞ্চায়েত পূর্ত সঞ্চালকের বিরুদ্ধে। ঘটনা ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
উত্তর ২৪ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালে বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে বাগদা পঞ্চায়েতের পূর্ত সঞ্চালকের বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতাল থেকে শতাব্দী প্রাচীন গাছ কেটে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি নজরে আসতেই সরব হন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মুকুল হালদার জানান, ' এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরোনোর সময় লক্ষ্য করেন হাসপাতালের গাছ কাটার কাজ চলছে। তখন তাঁর মনে খটকা লাগে।' তিনি বলেন, 'সেখানে গিয়ে সরকারি গাছ কাটার অনুমতি আছে নাকি জানতে চাই এবং যারা গাছ কাটছিল তারা জানান, পঞ্চায়েতের সঞ্চালক সঞ্জিত সর্দার তাদের এই গাছ কাটার কথা বলেছেন।'
অভিযোগ, এর আগেও হাসপাতাল থেকে পুরনো গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে বাগদা পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক সঞ্জিত সর্দার জানান, তার নির্দেশেই এই গাছগুলি কেটে এনে পঞ্চায়েতে ফেলা হয়েছে কিন্তু সেভাবে সরকারি কোনও কাগজপত্র নেই। গ্রামের মানুষেরা ওই গাছের ডালপালা কেটে নিয়ে যাচ্ছিল বলে পঞ্চায়েত থেকে গাছটা কাটা হচ্ছে।
অন্যদিকে এই বিষয়ে বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, 'দলে থেকে যদি কেউ এমন কাজ করে থাকে তাহলে আইন আইনের মত কাজ করবে।' তিনি আরও বলেন, 'আইন সবার জন্য সমান। যে যা পাপ করবে, তাকেই ভোগ করতে হবে।'

No comments:
Post a Comment