হাত-পা বাঁধা, অর্ধনগ্ন অবস্থা! উদ্ধার ষাটোর্ধ্ব মহিলার দেহ
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি , ০৩ মে: হাত-পা বাঁধা, অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার এক ষাটোর্ধ্ব মহিলার মৃতদেহ। ঘটনায় ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার নিজের ঘর থেকেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম ঝর্ণা মোহন্ত, ৬৫ বছর। ঘটনা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দোমহানি এলাকার। মৃতদেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে ময়নাগুড়ি থানা সূত্রে খবর। মহিলাকে খুনের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ জানায় পরিবার।
পরিবার সূত্রে খবর, গত রবিবার থেকে ঝর্ণা মোহন্তের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি তার বাড়িতে একাই থাকতেন। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। মঙ্গলবার মেয়েরা বাড়িতে এসে দেখতে পায় গেটে তালা বন্ধ রয়েছে। এদিকে ঘরের ভেতরে লাইট জ্বলছে। এর পরেই প্রতিবেশীদের সাহায্য নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন বিছানার ওপর ঝর্ণা মোহন্ত হাত-পা বাঁধা অর্ধ নগ্ন অবস্থায় পরে রয়েছে। খবর ছড়িয়ে পরতেই ভিড় জমান এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
পরিবারের দাবী ঝর্ণা দেবীকে খুন করা হয়েছে। তবে ৬৫বছরের এক মহিলা এতো নৃশংস ভাবে কে বা কারা খুন করল সেটাই ভেবে কূলকিনারা পাচ্ছেন না পরিবারের সদস্যদের। মৃত বৃদ্ধার মেয়ের জামাই জানান, যে অবস্থায় ঘরে থেকে শাশুড়ির মৃত দেহ উদ্ধার হয়েছে, তাতে তারা মনে করছেন, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। তাদের দাবী, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশ তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।
ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত।

No comments:
Post a Comment