স্কুলে বন্দুক-হামলা সপ্তমের পড়ুয়ার! আট শিশু সহ ৯ জনের মৃত্যু
প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ০৩ মে: স্কুলে বন্দুকবাজের হামলা, আট শিশু সহ এক সুরক্ষা কর্মীর মৃত্যু। যে গুলি চালিয়েছে সে বছর ১৪-র এক পড়ুয়া। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, বেলগ্রেডের একটি স্কুলে ১৪ বছর বয়সী একটি ছেলে পড়ুয়া ও নিরাপত্তারক্ষীদের ওপর গুলি চালিয়েছে। এতে আট শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে।
গুলিতে এক নিরাপত্তা-রক্ষীর মৃত্যু হয়েছে
সার্বিয়ান পুলিশের বরাত দিয়ে এপি বার্তা সংস্থা জানিয়েছে, বেলগ্রেডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে আট শিশু ও একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। সার্বিয়ান পুলিশ জানিয়েছে, স্কুলে গুলি কাণ্ডে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে। পুলিশ জানিয়েছে, সপ্তম শ্রেণির এক ছাত্রকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
চোখে দেখা অবস্থা জানালেন শিক্ষক
এই গুলিতে স্কুলের নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে বলে জানান ওই স্কুলের শিক্ষক। শিক্ষক বলেন যে, "আমি তাকে টেবিলের নীচে পড়ে থাকতে দেখেছি। এছাড়াও দুটি মেয়ের শার্টে রক্ত ছিল।' তিনি বলেন, 'বন্দুকবাজ শান্ত প্রকৃতির ভালো ছাত্র ছিল। সে সম্প্রতি তাদের ক্লাসে যোগ দিয়েছে।'
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
যে গলিতে গুলি চালানো হয়েছে, সেটা পুলিশ ব্লক করে দিয়েছে। পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুলি চালানোর পিছনে উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে।
সার্বিয়ায় গুলি চালানোর এই ঘটনায় সবাই বিস্মিত, কারণ বন্দুক নিয়ে কঠোর আইন রয়েছে। কী কারণে গুলি চালানো হয়েছে, বর্তমানে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

No comments:
Post a Comment