শাহী খোয়া-মটর তৈরি করে উপভোগ করুন সপরিবারে
সুমিতা সান্যাল, ১ মে: আজকালকার ব্যস্ততার সময়ে সারা সপ্তাহে একসাথে বসে খাবার খাওয়া অনেকেরই হয়ে ওঠে না। কিন্তু সপ্তাহের শেষে বা ছুটির দিনে তো এটা হতেই পারে। আর তাই সপরিবারে বসে খাওয়ার জন্য তৈরি করে নিন শাহী খোয়া-মটর।
উপকরণ -
হিং,
জিরা,
লবঙ্গ,
গোলমরিচ,
তেজপাতা,
তেল,
ঘি,
পেঁয়াজ বাটা,
লাল লংকা,
আদা-রসুন বাটা,
ধনে গুঁড়ো,
গরম মশলা গুঁড়ো,
জয়ত্রী গুঁড়ো,
টমেটো কুচি করে কাটা,
হলুদ গুঁড়ো,
লবণ,
মটরশুঁটি,
খোয়া,
সবুজ এলাচ গুঁড়ো,
কয়েক ফোঁটা লেবুর রস,
কাঁচা লংকা ।
সমস্ত উপাদান প্রয়োজন অনুযায়ী নেবেন।
তৈরির প্রণালী -
একটি পাত্রে সামান্য ঘি দিয়ে গরম করে তাতে হিং, জিরা, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা দিন।
এরপর এতে পেঁয়াজ বাটা দিন ও ১ মিনিট পর লংকা ও আদা-রসুন বাটা দিয়ে ভেজে নিন।
ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য জয়ত্রী গুঁড়ো (না থাকলে এড়িয়ে যেতে পারেন) যোগ করুন।
মশলা ভাজা হয়ে এলে তাতে টমেটো দিয়ে তারপর হলুদ গুঁড়ো, লাল লংকা ও লবণ দিয়ে সবকিছু ভালো করে ভেজে নিন।
মশলা তেল ছেড়ে দিলে তাতে মটরশুঁটি ও অল্প জল দিয়ে কম আঁচে রান্না হতে দিন।
এখন বেশি জল দেবেন না। জল কমে এলে এবং মটরশুঁটি সামান্য সেদ্ধ হলে তাতে খোয়া দিন এবং ভালো করে ভাজুন।
গ্রেভি তৈরির জন্য প্রয়োজন মতো জল যোগ করুন এবং মাঝারি আঁচে রান্না হতে দিন। এতে মটরশুঁটি আরও ভালো সেদ্ধ হবে।
গ্রেভি ফুটতে শুরু করলে তাতে ধনেপাতা ও সবুজ এলাচ গুঁড়ো দিন। পরে কয়েক ফোঁটা লেবুর রস দিন।
আমের আচার, স্যালাড ও পছন্দের রুটির সাথে উপভোগ করুন।

No comments:
Post a Comment