ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত স্বাদে ভরা মাঞ্চুরিয়ান ভেজ টোস্ট - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 June 2023

ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত স্বাদে ভরা মাঞ্চুরিয়ান ভেজ টোস্ট


ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত স্বাদে ভরা মাঞ্চুরিয়ান ভেজ টোস্ট

সুমিতা সান্যাল, ২৯ জুন: দিনের শুরু যদি করতে চান একটি সুস্বাদু খাবার দিয়ে, তাহলে ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারেন মাঞ্চুরিয়ান ভেজ টোস্ট। জেনে নেওয়া যাক রেসিপি।

উপাদান -

ব্রেড স্লাইস ৮ টি,

পেঁয়াজ ২ টেবিল চামচ কুচিয়ে কাটা,

গাজর ৩ টেবিল চামচ কুচিয়ে কাটা,

ক্যাপসিকাম ১ টেবিল চামচ কুচিয়ে কাটা,

বাঁধাকপি ৩ টেবিল চামচ গ্রেট করা,

সবুজ পেঁয়াজ ১ টেবিল চামচ কুচিয়ে কাটা,

কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ,

ময়দা ১ চা চামচ,

টমেটো কেচাপ ১ চা চামচ,

রেড চিলি সস ১ চা চামচ,

সয়া সস ১\২ চা চামচ,

অরিগানো ১\২ চা চামচ,

লবণ স্বাদ অনুযায়ী,

কাঁচা লংকা ২ টি কুচিয়ে কাটা,

তিল প্রয়োজন মতো,

মাখন প্রয়োজন মতো ।

কীভাবে বানাবেন -

প্রথমে স্টাফিং প্রস্তুত করুন। এর জন্য একটি মিক্সিং বাটিতে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, সবুজ পেঁয়াজ, বাঁধাকপি, কাঁচা লংকা, টমেটো কেচাপ, রেড চিলি সস, সয়া সস, অরিগানো, স্বাদমতো লবণ, ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু ভালো ভাবে মিশিয়ে নিন। ময়দা এবং কর্নফ্লাওয়ার স্টাফিংয়ে বাঁধাই হিসাবে কাজ করবে।

দুটি ব্রেড স্লাইস নিন এবং একটি ব্রেড স্লাইসে কিছু স্টাফিং দিয়ে এটি স্লাইসের উপরে সমানভাবে ছড়িয়ে দিন। একইভাবে অন্য স্লাইসটিতেও স্টাফিং ছড়িয়ে দিন। এরপর তিল ছিটিয়ে দিন।

গরম করার জন্য গ্যাসে নন-স্টিক প্যান দিন এবং প্যান গরম হয়ে গেলে ১ চা চামচ মাখন ছড়িয়ে দিন। প্যানের উপর একটি একটি করে স্টাফ করা ব্রেড স্লাইসগুলো রাখুন এবং আঁচ কম করুন। স্টাফিং করা অংশটি উপরের দিকে রাখবেন ।

স্লাইসগুলো নিচের দিক থেকে সোনালি হয়ে গেলে সাবধানে উল্টিয়ে দিন যাতে স্টাফিং পড়ে না যায়। আরও কিছু মাখন যোগ করুন এবং এদিক থেকেও ২ থেকে ৩ মিনিটের জন্য রান্না হতে দিন। যেহেতু স্টাফিংয়ে কাঁচা সবজি এবং ময়দা, কর্নফ্লাওয়ার আছে তাই কিছুক্ষণ রান্না করুন।  

এরপর একটি প্লেটে টোস্ট দুটি বের করে নিন। বাকি টোস্টগুলোও একইভাবে তৈরি করুন ।

মাঞ্চুরিয়ান ভেজ টোস্ট তৈরি ব্রেকফাস্টে পরিবেশন করার জন্য।

No comments:

Post a Comment

Post Top Ad