নারকেলের রকমারি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 July 2023

নারকেলের রকমারি


নারকেলের রকমারি

সুমিতা সান্যাল, ২৯ জুলাই: নারকেল দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি খাবার তৈরি করা যায়। প্রত্যেকটিই দুর্দান্ত। আজ বলবো নারকেলের বরফি ও লাড্ডু তৈরির পদ্ধতি। এগুলো সংরক্ষণ করে রেখেও খেতে পারেন। 

নারকেলের বরফি ::

বাড়িতে আসা অতিথিদের জন্য তৈরি করে রাখতে পারেন নারকেলের বরফি। নিজেরাও খেতে পারেন ইচ্ছেমতো সংরক্ষণ করে রেখে।

উপাদান - 

২ কাপ নারকেল কোরা, 

১\২ কাপ মাওয়া, 

১ কাপ চিনি, 

১ চা চামচ ঘি, 

১ চা চামচ এলাচ গুঁড়ো, 

সিলভার ওয়ার্ক, 

১০-১২ টি জাফরান, 

১ চিমটি মিষ্টি হলুদ রঙ,একটি পাত্রে ১ চা চামচ দুধে গুলিয়ে নিন। 

প্রক্রিয়া -

মাওয়া গ্রেট করে নিয়ে একটি প্যানে অল্প আঁচে বেক করুন যতক্ষণ না এটি সোনালি হয়ে যায়। মাওয়া ঠাণ্ডা হলে তাতে নারকেল কোরা দিয়ে মিশিয়ে নিন।  

বরফি তৈরি শুরু করার আগে ঘন সিরাপ তৈরি করুন। এই সিরাপে নারকেল কোরা-মাওয়া, মিষ্টি হলুদ রং এবং এলাচের গুঁড়ো যোগ করে মিশ্রণটি ভালো করে মেশান। এবার এতে ঘি দিয়ে আবার নাড়ুন।

একটি প্লেটে ঘি দিয়ে গ্রিজ করে তাতে প্রস্তুত মিশ্রণটি ছড়িয়ে দিন। ঠান্ডা হলে চৌকো করে কেটে উপরে সিলভার ওয়ার্ক লাগিয়ে জাফরান ছড়িয়ে দিন।  

নারকেল বরফি রেডি ।।

শাহী নারকেল লাড্ডু :: 

বাড়ির ছোটদের জন্য তৈরি করে রাখতে পারেন শাহী নারকেল লাড্ডু। অবশ্য বড়োরাও এটি খেতে সমান পছন্দ করবে।  

উপাদান - 

১ টি নারকেল,ভালো ভাবে কোরানো, 

২ বাটি গুড়, 

১ বাটি কাজু গুঁড়ো, 

১ বাটি বাদাম গুঁড়ো, 

১\২ বাটি কিশমিশ, 

১\২ বাটি ঘি, 

সামান্য এলাচ গুঁড়ো,

জাফরান,সাজানোর জন্য ।

প্রক্রিয়া -

গুড়ের মিহি গুঁড়ো তৈরি করে নিন। একটি প্যানে গুড় ও ঘি দিয়ে গরম করুন। এতে ১\৪ বাটি জল যোগ করে ১ তারের একটি সিরাপ তৈরি করুন।

কাজু, কিশমিশ, বাদাম এবং নারকেল কোরা যোগ করুন এবং মেশান। ঠাণ্ডা হয়ে গেলে হাতে নিয়ে গোল করে লাড্ডু বানিয়ে জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।।

No comments:

Post a Comment

Post Top Ad