জাতীয় পুরস্কার ৫ বার তবুও অরজিতের কারণে থেকে যায় নাম! এবার ফাঁস হল কে বেশি জনপ্রিয়!
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩০ আগস্ট: গত বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হলেন শ্রেয়া ঘোষাল। সারা জীবনের গানের কেরিয়ারে এই নিয়ে পঞ্চমবার জাতীয় পুরস্কার হাতে নিলেন বাঙালি গায়িকা। তামিল ছবি ইরাভিন নিজহাল এর মায়াভা চায়াভা গানের জন্য সেরা গায়িকা খেতাব অর্জন করেছেন তিনি। কিন্তু ইন্ডাস্ট্রিতে লিঙ্গবৈষম্যের কারণে বারবার বাধা আসে তাঁর।
ঠিক যেমন কিছু দিন আগে এমনই একটি বিতর্কে জড়িয়েছিলেন শ্রেয়া। রকি অউর রানি কি প্রেম কাহানি ছবির গান তুম কেয়া মিলেতে অরিজিৎ সিং এবং তাঁর অংশের ভাগাভাগি এবং প্রচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক ভক্ত। সম্প্রতি সে নিয়ে মুখ খুলেছেন বাঙালি গায়িকা।
গানটি যখন ঘোষণা করা হয়, সেই পোস্টে অরিজিৎ সিংকে কৃতিত্ব দেওয়ার সময় শ্রেয়া ঘোষালের নাম বাদ দেওয়া হয়েছিল। ভক্তরা প্রতিক্রিয়ার ঝড় তুলেছিলেন। তাদের বক্তব্য ছিল, লিঙ্গ পক্ষপাত এবং শিল্পে পুরুষ ও মহিলা শিল্পীদের প্রতি অসম আচরণ লক্ষ করা যাচ্ছে।
একটি সাক্ষাত্কারে বিপরীত লিঙ্গের প্রতি ইন্ডাস্ট্রির সামান্য পক্ষপাতের কথা স্বীকার করেন শ্রেয়া। গায়িকা বলেন, এটি শুধু সঙ্গীত বা ছবির জগতে নয়, আলোচনা শুধুমাত্র অভিনেত্রী বা সঙ্গীতশিল্পীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রতিটি কোম্পানি, প্রতিটি শিল্পে এটাই চলে আসছে। সব ক্ষেত্রে এটি একটি সাধারণ গল্প এবং সাধারণ লড়াই। সমস্ত মহিলা প্রতিনিয়ত এর সম্মুখীন হন। শুধু এই দেশে নয়, এ সমস্যা বিশ্বব্যাপী।

No comments:
Post a Comment