খোলামেলা পোশাকে দেখা গেল অভিনেত্রী সৃজলার গোপন জিনিসটি - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 August 2023

খোলামেলা পোশাকে দেখা গেল অভিনেত্রী সৃজলার গোপন জিনিসটি

 



খোলামেলা পোশাকে দেখা গেল অভিনেত্রী সৃজলার গোপন জিনিসটি


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক,২আগস্ট: পিছনে হাওড়া ব্রিজ, আর এপারে পার্ক। আর সেখান থেকেই একের পর এক বিকিনি লুকে ফটোশ্যুটে মাতলেন টেলি অভিনেত্রী সৃজলা গুহ। ছবি দেখে কুপোকাত ভক্তরা। বলা চলে ফের একবার লাস্যময়ী অবতারে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী। একসময় মুম্বাইয়ের প্রথম সারির জনপ্রিয় মডেলদের মধ্যে তার নাম ছিল।



তবে সাম্প্রতিক সময়ে ছোট পর্দায় মন ফাগুন ধারাবাহিকে কাজ করে পেয়েছেন সাফল্য। পর্দায় বেশ জনপ্রিয় ছিল এই ধারাবাহিকটি। নির্মাতাদের আউট অফ দ্য বক্স কন্টেন্ট নিয়ে তৈরি এই ধারাবাহিকটি তরুণ প্রজন্মের কাছে বেশ পছন্দের ছিল। কিন্তু সবকিছুর পরেও মাত্র ১ বছরের মধ্যেই পর্দা থেকে বিদায় নিয়েছে এই ধারাবাহিক।


আপাতত অভিনেত্রী নিজের মতোই সময় কাটাচ্ছেন। এমনকি মাঝেমধ্যেই হট ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন। বর্তমানে তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সকলের কাছে তিনি আদরের পিহু হয়েই রয়েছেন। প্রথম সিরিয়াল দিয়েই বাজিমাত করেছেন অভিনেত্রী।কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ সৃজলা। মাঝেমধ্যেই ছবি ও ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের।


এমনকি তিনি বইও লেখেন। সম্প্রতি সৃজলা আবারও ফটোশ্যুটে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে পার্কের মধ্যেই বিকিনি লুকে দেখা যাচ্ছে। পিছনে স্পষ্ট হাওড়া ব্রিজ। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন দুটি ছবি। যার একটিতে তার পরণে রয়েছে ফ্লোরাল প্রিন্টের ব্রালেট ও স্কার্ট। কোমরের ওপরে স্পষ্ট গোপন ট্যাটু। আর আরেকটি ছবিতে নীল রঙের ফ্লোরাল প্রিন্টের বিকিনি লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তার সঙ্গে এই ছবিতে আরও দুজন মডেলকে দেখা যাচ্ছে।


যথারীতি ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। সৃজলার সহ অভিনেত্রী তথা কাছের বন্ধু গীতশ্রী রায় আগুনের ইমোজি দিয়েছেন। আবার কেউ লিখেছেন হটি। কেউ আবার লিখেছেন জলপরী। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল সৃজলার এই নয়া লুক।

No comments:

Post a Comment

Post Top Ad