চুল হবে ঘন কালো, ব্যবহার করুন ভিটামিন ই অয়েল
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ৩০ আগস্ট: ত্বকের মতো চুলের ব্যবহারেও কাজে লাগে ভিটামিন ই অয়েল, তাই ভিটামিন ই অয়েলকে শুধুমাত্র ত্বকে ব্যবহার করবেন না। চুলের পুষ্টির জন্য কিন্তু এই অয়েল ভীষণ জরুরী। আগে জেনে নিন ত্বকের, চুলের জন্য কিভাবে ব্যবহার করবেন এই তেল।
প্রথম যে হেয়ার প্যাকটির কথা বলব সেটি ব্যবহার করতে লাগবে, তিনটি জিনিস টক দই, কাঁচা ডিম এবং নারকেল তেল আর ভিটামিন ই অয়েলকে খুব ভালো করে মিশিয়ে চুলে লাগিয়ে নিয়ে তারপরে অন্তত আধঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
আরেকটি অসাধারণ হেয়ার প্যাক হল ভিটামিন ই অয়েলের সঙ্গে নারকেল তেল। খুব সুন্দর দুটি তেলকে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। তারপরে অন্তত এক থেকে দু’ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
আরেকটি অসাধারণ হেয়ার প্যাক হলে ভিটামিন ই ওয়েলের সঙ্গে নারকেল তেল, আর ঐ নারকেল তেলের মধ্যে জবা ফুলকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জবা ফুলের মধ্যে আছে চুলের উপকারী অনেক উপাদান।
চুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হল, সঠিক শ্যাম্পুর প্রোডাক্ট ব্যবহার না করা। হেয়ারফল শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করা এই সময়টা আবশ্যিক। সঠিক পণ্য ব্যবহারের ফলে চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ হয়, গোড়া শক্ত হয় ও স্ক্যাল্পে খুশকির সমস্যাও দূর হয় তাই ভিটামিন ই ওয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ওটা চুলে লাগিয়ে তারপর শ্যাম্পু দেবেন।

No comments:
Post a Comment