অতিথি আপ্যায়নে চিজি চিকেন পাস্তা
সুমিতা সান্যাল, ২৮ আগস্ট: চিজি চিকেন পাস্তা অত্যন্ত সুস্বাদু একটি খাবার। হঠাৎ করে আসা অতিথিকে আপ্যায়ন করতে এর চেয়ে ভালো বিকল্প আর হতে পারেনা। আসুন জেনে নেই এটি তৈরি করতে কি কি লাগবে এবং কিভাবে তৈরি করবেন ।
উপকরণ -
পাস্তা ২ কাপ,
চিকেন ৩ কাপ, সেদ্ধ করা, গ্রাইন্ডারের জারে দিয়ে মোটা করে পিষে নিন,
রসুনের কোয়া ৪ টি,
কাঁচা লংকা ২ টি, কুচি করে কাটা,
গোলমরিচ গুঁড়ো ১\২ চা চামচ,
লবণ স্বাদ অনুযায়ী,
টমেটো ২ টি মাঝারি আকারের,
দুধ ১\২ কাপ,
স্প্রেড চিজ ২ টেবিল চামচ,
পনির স্প্রেড ১\২ কাপ,
ধনেপাতা ১ কাপ,
পুদিনা পাতা ১\২ কাপ,
মাখন ২ টেবিল চামচ ।
প্রক্রিয়া -
একটি প্যানে ৪ কাপ জল, ১\২ টেবিল চামচ তেল ও সামান্য লবণ দিয়ে ফুটতে দিন। জল ফুটে এলে এতে পাস্তা যোগ করুন এবং ৮ থেকে ১০ মিনিট সেদ্ধ করে নরম হয়ে এলে গ্যাস বন্ধ করে একটি ছাঁকনিতে বের করে উপরে ঠান্ডা জল ঢেলে দিন যাতে পাস্তা বেশি সেদ্ধ না হয়।
টমেটো মাঝারি আকারে কেটে মিক্সার জারে রাখুন। তারপর এতে কাঁচা লংকা, পুদিনা পাতা, ধনেপাতা এবং রসুনের কোয়া দিয়ে জল ছাড়াই ভালো করে পেস্ট তৈরি করুন।
একটি প্যানে মাখন দিন এবং এটি গলে গেলে তাতে যে পেস্ট তৈরি করেছেন সেটি, টমেটো এবং অন্যান্য জিনিস যোগ করে মাঝারি থেকে উচ্চ আঁচে ২ থেকে ৩ মিনিটের জন্য রান্না করুন।
এতে চিকেন যোগ করে ভালোভাবে মেশান। স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। তারপর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দিন। ফুটে উঠলে পনির স্প্রেড মেশান।
এবার এতে সেদ্ধ করা পাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পাস্তার স্বাদ দ্বিগুণ করতে পাস্তাতে স্প্রেড চিজ যোগ করুন এবং মেশান। গ্যাস বন্ধ করুন। চিজি চিকেন পাস্তা তৈরি। গরম গরম পরিবেশন করুন।

No comments:
Post a Comment