বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 August 2023

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

 


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু



নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ০২ আগস্ট: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দানী গ্রাম পঞ্চায়েতের মাগুরকোনা এলাকায়৷ মৃত বাবার নাম সমীর চন্দ্র দাস, বয়স ৬৮ বছর এবং মৃত ছেলের নাম বিকাশ দাস, বয়স ৪২ বছর৷


স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ফুল তুলতে বেরিয়েছিলেন সমীর চন্দ্র দাস। বাড়ির সামনে রাস্তার ওপরে গাছের একটি ডাল পড়ে থাকতে দেখেন তিনি। তাতেই ছিল বিদ্যুতের তার জড়ানো। ঐ ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি ৷ চিৎকার শুনে বাবাকে ছাড়াতে গিয়েই ছেলেও বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। 


এলাকাবাসীর অভিযোগ, যেখানে সেখানে এইভাবে বিদ্যুতের তার পরে থাকে স্থানীয় দপ্তরে বারবার জানিয়েও কোন সুরাহা হয় না তাদের কথায় এখন বর্ষাকাল ঝড়-বৃষ্টিতে গাছ পড়ে যাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু অনেক সময় ঝড়ের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এদিকে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad