ঠিকভাবে হিজাব না পরায় ১৪ ছাত্রীকে ন্যাড়া হওয়ার শাস্তি! স্কুলের কর্মকাণ্ডে তোলপাড় - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 August 2023

ঠিকভাবে হিজাব না পরায় ১৪ ছাত্রীকে ন্যাড়া হওয়ার শাস্তি! স্কুলের কর্মকাণ্ডে তোলপাড়


ঠিকভাবে হিজাব না পরায় ১৪ ছাত্রীকে ন্যাড়া হওয়ার শাস্তি! স্কুলের কর্মকাণ্ডে তোলপাড়




প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ২৯ আগস্ট: হিজাব ঠিকমতো না পরার কারণে ১৪ জন ছাত্রীকে ন্যাড়া করার শাস্তি দেওয়ার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার একটি স্কুলে। ভুলভাবে হিজাব পরার শাস্তি হিসেবে স্কুল ম্যানেজমেন্ট তাদের ন্যাড়া অর্থাৎ টাক মাথা করার নির্দেশ দেয়। স্কুলের প্রধান শিক্ষক জানান, এই ছাত্রীরা তাদের হেডস্কার্ফ ঠিকমতো বাঁধেনি। ইন্দোনেশিয়া খুব কঠোর নিয়মের দেশ হিসাবে পরিচিত নয়, তবে এর কিছু অঞ্চলে মহিলাদের জন্য কঠোর পোষাক কোড প্রযোজ্য। যদিও, ২০২১ সালে, দেশের স্কুলগুলিতে বাধ্যতামূলক ড্রেস কোড নিষিদ্ধ করা হয়েছিল।


এর পরেও সমাজকর্মীরা বলছেন, হিজাব পরার জন্য দেশটিতে মুসলিম ও অ-মুসলিম মেয়েরা হয়রানির শিকার হচ্ছে। ঘটনাটি ঘটেছে পূর্ব জাভার সরকারি জুনিয়র হাই স্কুলে। এর আওতায় গত ২৩ আগস্ট এক শ্রেণি শিক্ষক ১৪ জন মুসলিম ছাত্রীকে মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত শোনান। এখন পর্যন্ত ওই শিক্ষকের পরিচয় জানা যায়নি। অন্যদিকে, স্কুলের প্রধান শিক্ষক হারতো বলেছেন যে, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং স্কুল ছাত্রীদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।


তিনি বলেন, স্কুলে ছাত্রীদের হিজাব পরার জন্য কোনও আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়নি। তবে, তাদের মাথা ঢেকে রাখতে এবং স্কার্ফ সঠিকভাবে বাঁধতে উৎসাহিত করা হয়। এর পরেও দণ্ডিত ছাত্রীরা ঠিকমতো হিজাব পরেনি এবং তাদের পুরো মুখ দেখা যাচ্ছিল। স্কুল ম্যানেজমেন্ট বলছে, যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের মানসিক সহায়তা দেওয়া হবে। মানবাধিকার সংগঠনগুলো শিক্ষকের এই কাজের তীব্র নিন্দা জানিয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad