নোরার জন্য কাজ হারাচ্ছেন জ্যাকলিন! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 August 2023

নোরার জন্য কাজ হারাচ্ছেন জ্যাকলিন!

 


নোরার জন্য কাজ হারাচ্ছেন জ্যাকলিন! 



প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৫ আগস্ট: নোরা ও জ্যাকলিনের লড়াই এখন তুঙ্গে। আদালতে নোরা ফাতেহি জ্যাকলিনের নামে মানহানি মামলা করেছে। তাদের বিবাদের প্রভাব পড়েছে কাজের মধ্যেও। সিনেমায় জ্যাকলিন কে বাদ দিয়ে তার জায়গা নিয়েছে নোরা। প্রথমবার প্রধান অভিনেত্রীর চরিত্রে সুযোগ পেলেন নোরা ফাতেহি। 


জিতেগা তোহ জিয়েগা-তে কাজ করার কথা ছিল জ্যাকলিনের। জানা গেছে সেই ছবিতে বলিউডের এই পুরনো নায়িকাকে সরিয়ে নিজের জায়গা পাকা করে নিয়েছেন নোরা ফতেহি। এই সিনেমায় কাজ করার কথা আছে বিদ্যুৎ জাম্মওয়াল এবং অর্জুন রামপালের। ক্র্যাক প্রযোজনার দায়িত্ব টি সিরিজের হাতে যেতেই হয়ে গেল এই বদল। প্রসঙ্গত টি সিরিজের পোস্টার গার্লও নোরা ই।


গত বছর অক্টোবরে পোল্যান্ডে ক্র্যাক-এর শ্যুট শুরু করে দিয়েছিলেন জ্যাকলিন। আইনি মামলায় জড়ানোর পর এটাই ছিল জ্যাকলিনের প্রথম কাজ। প্রথম দিকে এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছিল বিদ্যুৎ জাম্মওয়ালের প্রযোজনা সংস্থা অ্যাকশন হিরো ফিল্মস। তবে টি সিরিজের হাতে ক্ষমতা হস্তান্তর হতেই বাদ পড়ে গেলেন জ্যাকলিন।


নোরা মানহানির মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও কিছু মিডিয়া হাউজের নামে। সম্প্রতি সেই কেসের জবানবন্দি রেকর্ড করে আসেন নোরা। যেখানে তিনি দাবি করেন, ওরা আমাকে গোল্ড ডিগার বলেছে আর একজন কনম্যানের সঙ্গে সম্পর্কের ভুয়ো খবর ছড়িয়ে আমাকে নিয়ে। নিজেদের উপর থেকে মনযোগ সরাতে ফৌজদারির মামলায় আমার নাম জড়িয়েছে। আমার তরফে এই মামলা দায়ের করার কারণ হল ইডির চলমান সুকেশ মামলা, যাতে আমাকে জড়ানো হয়েছে, সেই সম্পর্কে আমার কোনও ধারণাই নেই। আমি তাদের কাউকে চিনিও না। আমাকে শুধু একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছিল। কিছু লোকের ভাবমূর্তি রক্ষা করার জন্য মিডিয়ার সামনে আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে। কারণ আমি বহিরাগত আর এই দেশে একা।


ক্র্যাক পরিচালনা করছেন আদিত্য দত্ত, যিনি এর আগে হিমেশা রেশামিয়া-অভিনীত ২০০৫ সালের রোম্যান্টিক থ্রিলার আশিক বানায়া আপনে পরিচালনা করেছিলেন। ক্র্যাক ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার কমান্ডো ৩-এর পরে বিদ্যুতের সঙ্গে আদিত্যের দ্বিতীয় কাজ। খবর অনুসারে এই ছবিতে বিদ্যুৎকে কিছু ভয়াবহ স্টান্ট করতে দেখা যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad