'গোটা দেশে বিদ্বেষের কেরোসিন ছড়িয়ে দিয়েছে', নূহ সহিংসতা-ট্রেনে গুলি কাণ্ডে বিজেপিকে নিশানা রাহুলের
প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ০১ আগস্ট : কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার জয়পুর-মুম্বাই সেন্ট্রাল এক্সপ্রেসে গুলিবর্ষণ এবং হরিয়ানায় নুহ সহিংসতার ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন। মঙ্গলবার (১ আগস্ট) তিনি বলেন, ‘বিজেপি, সংবাদ মাধ্যম ও তাদের পাশে দাঁড়ানো বাহিনী সারাদেশে বিদ্বেষের কেরোসিন ছড়িয়ে দিয়েছে।'
সোমবার হরিয়ানার নুহ জেলায় একটি ধর্মীয় মিছিল চলাকালীন পাথর নিক্ষেপ করা হয়েছিল এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এরপর শুরু হয় সহিংসতা। এই সহিংসতায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নুহ জেলায় কারফিউ জারি করা হয়েছে। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ অভিযোগ করেছেন যে সহিংসতা "একটি ষড়যন্ত্রের অধীনে" করা হয়েছিল। পুলিশ জানিয়েছে যে নূহ থেকে শুরু হওয়া সহিংসতা গুরুগ্রামেও ছড়িয়ে পড়ে।
নূহ শহরে সহিংসতায় আহত ২৩ জনের মধ্যে ১০ জন পুলিশ সদস্য রয়েছেন। সহিংসতার ঘটনায় পুলিশ জেলায় ১১টি এফআইআর নথিভুক্ত করেছে এবং ২৭ জনকে আটক করেছে। জেলায় সহিংসতার সময় কমপক্ষে ১২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পুলিশের আটটি গাড়িসহ ৫০টি গাড়িতে আগুন দেওয়া হয়।
জয়পুর-মুম্বাই সেন্ট্রাল এক্সপ্রেসে গোলাগুলির ঘটনা
অন্যদিকে, সোমবার মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) কনস্টেবল চেতন সিং জয়পুর-মুম্বাই সেন্ট্রাল এক্সপ্রেস ট্রেনে গুলি চালায়। নিহত যাত্রীরা হলেন RPF-এর সহকারী সাব-ইন্সপেক্টর টিকা রাম মীনা, পালঘরের নালাসোপাড়ার আবদুল কাদরভাই মহম্মদ হুসেন ভানপুরওয়ালা (৪৮), বিহারের মধুবনির আসগর আব্বাস আলি (৪৮) এবং সদর মোহাম্মদ হুসেন৷

No comments:
Post a Comment