৫১-তেও ভরা যৌবন, রঙিন বিকিনিতে নজর কাড়লেন ঋতুপর্ণা!
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৮ আগস্ট: চলতি বছর নভেম্বরেই ৫১ পূর্ণ করে ফেলবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে শরীরে এক ফোঁটা বয়সের ছাপ পড়তে দেননি তিনি কোনওদিনই। তিনি এভারগ্রিন। টলিউডের কুইন।
বৃষ্টির আবহে ভিজছে গোটা বাংলা। বেশ একটা শীতলতার পরশ। তার মাঝে তাপমাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিল ঋতুপর্ণার এই বিকিনি ছবি। ইনস্টাগ্রামে বিকিনিতে কয়েকটি ছবি শেয়ার করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, দত্তা রিলিজের আগে নিজের সঙ্গে একটু সময় কাটানো। ঋতুপর্ণার মোহময়ী রূপে চোখ বেরিয়ে আসার অবস্থা নেট-নাগরিকদের।
ঋতুপর্ণা সব সময় সাহসী! বোল্ড দৃশ্য হোক বা বোল্ড ছবি, কোনও কিছু নিয়েই ভাবেন না সাতপাঁচ। ৫১ বছর বয়সে এসেও যেভাবে নিজেকে ধরে রেখেছেন তা দেখে প্রশংসা না করে পারছেন না ভতক্তরা। ছবিতে কমেন্ট করে শুভশ্রী দিলেন ফায়ার ইমোটিকন। কমেন্ট বক্সে কেউ লিখলেন সেক্সি, তো কেউ লিখলেন, হট।
এমন নয় এই প্রথম বিকিনিতে ধরা দিলেন প্রাক্তন অভিনেত্রী। এর আগেও তাকে দেখা গিয়েছে স্নান পোশাকে। পুলের জল গোলাপি বিকিনিতে এই ছবিখানা শেয়ার করে নিয়েছিলেন মাসখানেক আগেই। তখন একইরকম তারিফ এসেছিল ভক্তদের থেকে।
এমন নয় এই প্রথম বিকিনিতে ধরা দিলেন প্রাক্তন অভিনেত্রী। এর আগেও তাঁকে দেখা গিয়েছে স্নান পোশাকে। পুলের জল গোলাপি বিকিনিতে এই ছবিখানা শেয়ার করে নিয়েছিলেন মাসখানেক আগেই। তখন একইরকম তারিফ এসেছিল ভক্তদের থেকে।
নব্বইয়ের দশক থেকে টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে নাম আসে ঋতুপর্ণা সেনগুপ্তর। এখনও ইন্ডাস্ট্রিতে তার আধিপত্য বজায়। শুধু টলিউড নয়, রাজত্ব করেছেন ঢালিউডেও। আজও বাংলা ইন্ডাস্ট্রির রানি তিনি।
তবে সম্প্রতি বয়স নিয়ে প্রশ্নে মেজাজ হারিয়েছিলেন। নন্য মামুনের স্পর্শ ছবির শ্যুটিংয়ে ঢাকায় পৌঁছেছিলেন অভিনেত্রী। ছবিতে ঋতুপর্ণার নায়ক নিরব হোসেন। সেখানে এক সাংবাদিক, ৫২ বছর বয়সেও আপনি একজন নায়িকা…বলে উঠতেই রেগে যান তিনি। বলে উঠেন- বয়স বলাটা কী খুব দরকার। আর ওই বয়সটা আমার হয়নি এখনও যেটা বলছেন। আমি হচ্ছি এভারগ্রিন। ঋতুপর্ণার সাফ কথা, নায়িকার বয়স কখনও বলতে নেই, আর পুরুষের স্যালারি কখনও বলতে নেই।

No comments:
Post a Comment