৪৫ পেরিয়েও উপচে পড়ছে ত্বকের জেল্লা, ত্বকের যত্নে রোজ কী কী করেন সুস্মিতা সেন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 August 2023

৪৫ পেরিয়েও উপচে পড়ছে ত্বকের জেল্লা, ত্বকের যত্নে রোজ কী কী করেন সুস্মিতা সেন



৪৫ পেরিয়েও উপচে পড়ছে ত্বকের জেল্লা, ত্বকের যত্নে রোজ কী কী করেন সুস্মিতা সেন


প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২আগস্ট: বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে সঙ্গে একজন বিশ্বসুন্দরীও বটে তিনি। তাকে দেখলে তার বয়সের ছাপ কোনভাবেই বোঝা যায় না। বছর পাঁচেক হয়ে গেছে তিনি চল্লিশের কোটা পেরিয়ে গেছেন কিন্তু এখনো তার সৌন্দর্য মুগ্ধ হন কোটি কোটি বলিউড প্রেমী। এখানে অভিনেত্রী সুস্মিতা সেনের কথা বলা হচ্ছে।


সুন্দরী সুস্মিতা সেনকে দেখে তার আসল বয়স কেউ ধরতে পারবে না। কিন্তু কিভাবে এত সুন্দর রূপ ধরে রেখেছেন তিনি? তা জানতে চান আজকের অষ্টাদশীরা সকলেই। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে উঠে আসে নানান তথ্য।


সুস্মিতা সেন নিজেই বলেছিলেন নিয়মিত শরীরচর্চা ও পুষ্টিকর খাবারেই তিনি ফিট অ্যান্ড ফাইন থাকেন। খুব কঠিন কোনও পদ্ধতিতে রূপচর্চা করেন না অভিনেত্রী। যেমন সহজ তার কথা বলার ধরন, রূপের যত্নেও তেমনই সহজ পদ্ধতিতে করেন। নানা রকম ফেসপ্যাক আর স্ক্রাবের চেয়েও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হল খাওয়াদাওয়ার অভ্যাস। বিশ্বাস করেন, নিয়ম মেনে খাবার খেলে পুষ্টি পাবে শরীর। তাতেই ফুটে উঠবে রূপ।


কিন্তু এগুলো ছাড়াও বিশ্বসুন্দরীর রূপচর্চার তালিকায় থাকে একটি বিশেষ জিনিস। সেটি হলো ফ্রেশ ক্রিম। এটি তিনি নিয়মিত ফেস প্যাক হিসাবে ব্যবহার করে। ত্বকের ক্ষেত্রে এই ফ্রেশ ক্রিম খুব উপকারী। ত্বকে প্রাকৃতিক আভা দেয়। এছাড়া ফ্রেশ ক্রিমে রয়েছে আলফা হাইড্রক্সি অ্যাসিড এটি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে।


সুস্মিতা সেন তার ফেস প্যাকে ফ্রেশ ক্রিমের সঙ্গে বেসন মেশান। আর বেসন হলো সমস্ত ত্বক এবং চুলের যত্নের সমস্যাগুলির জন্য একটি অপরিহার্য কার্যকরী প্রতিকার। তাই সুস্মিতা সেন বেসন ফ্রেশ ক্রিম একত্রিত করে তার গো-টু ময়েশ্চারাইজিং ফেস স্ক্রাব তৈরি করেন যা যেকোনো ত্বকের জন্য ভালো।


আপনিও এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। তার জন্য ১ টেবিল চামচ বেসনের সঙ্গে ২ টেবিল চামচ মিল্ক ক্রিম একত্রিত করুন। এরপর ফেস প্যাকটি নিয়ে ধীরে ধীরে বৃত্তাকার ভাবে আপনার ত্বকে আলতো করে ঘষুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। আর এটি ব্যবহার করে মিস ইউনিভার্সের মতো উজ্জ্বলতা পান ।

No comments:

Post a Comment

Post Top Ad