মুখের স্বাদ ফেরাবে আদার আচার
সুমিতা সান্যাল, ৩০ আগস্ট: আদা খাওয়া স্বাস্থ্যকর। আর আদার আচার হলে তো কোনও কথাই নেই। এটি খেতে খুবই সুস্বাদু এবং উপকারীও। আজ আদার আচার তৈরি করা শিখবো আমরা। চলুন তৈরির প্রণালী জেনে নেওয়া যাক।
উপকরণ -
তেঁতুলের পাল্প ১ কাপ,
জল ১ কাপ,
তেল প্রয়োজন মতো,
আদা কুচি করে কাটা ২ কাপ,
গুড় ১ কাপ,
লাল লংকার গুঁড়ো ১\২ কাপ,
লবণ ১\২ কাপ,
সরিষা ২ চা চামচ,
জিরা ২ চা চামচ,
শুকনো লাল লংকা ৪ টি,
কারিপাতা ১৫ টি,
হিং ১\২ চা চামচ,
হলুদ গুঁড়ো ১\২ চা চামচ,
রসুন কুচি ১\৪ কাপ ।
প্রণালী -
তেঁতুলের পাল্প ১ কাপ জলে ৩ মিনিট ফুটিয়ে তারপর পুরোপুরি ঠান্ডা হতে দিন।
একটি প্যানে তেল গরম করুন এবং আদা যোগ করে ৫ মিনিটের জন্য কম আঁচে রান্না করে আদাও পুরোপুরি ঠান্ডা হতে দিন।
সেদ্ধ তেঁতুল, সেদ্ধ আদা, লবণ, গুড় এবং লাল লংকার গুঁড়ো গ্রাইন্ডারে পিষে নরম পেস্ট তৈরি করুন।
একটি প্যানে তেল গরম করুন। তারপর এতে সরিষা দিন। যখন সরিষা ফুটে উঠবে, তখন জিরা, শুকনো লাল লংকা, কারিপাতা, হিং এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজুন।
এরপর এতে রসুন যোগ করুন ৪ মিনিটের জন্য ভাজুন যতক্ষণ না এটি হালকা বাদামী হয়। এই সমস্ত ভাজা উপাদানগুলিতে আদার পেস্ট দিন এবং একসাথে মেশান।
সুস্বাদু আদার আচার প্রস্তুত। আপনি এটি একটি এয়ার টাইট জারে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারেন। শুধু আচার হিসেবেই নয়- ধোসা, ইডলি বা ভাতের সঙ্গে চাটনি হিসেবেও এটি পরিবেশন করা যায়।

No comments:
Post a Comment