বিয়ের পার্টিতে নাচতে নাচতে বেপরোয়া গুলি! আচমকাই পুলিশ অফিসার বরের মৃত্যু - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 September 2023

বিয়ের পার্টিতে নাচতে নাচতে বেপরোয়া গুলি! আচমকাই পুলিশ অফিসার বরের মৃত্যু


বিয়ের পার্টিতে নাচতে নাচতে বেপরোয়া গুলি! আচমকাই পুলিশ অফিসার বরের মৃত্যু 



প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ২৩ সেপ্টেম্বর: বিয়েতে হর্ষ ফায়ারিংয়ের রীতি লক্ষ্য করা যায় অনেক দেশেই। তবে আনন্দের এই গুলিই কখনও কখনও দুংখের কারণ হয়ে ওঠে। সম্প্রতি জর্ডানে ঘটেছে এমনই এক দুঃখজনক ঘটনা। এখানে বিয়ের পার্টির সময় একজন শেখ হাতে বন্দুক নিয়ে নাচছিলেন এবং নির্বিচারে গুলি চালাচ্ছিলেন। এইসময় হঠাৎ বন্দুকধারী শেখের ছোঁড়া গুলি লাগে বরের বুকে। তৎক্ষণাৎ গুলিবিদ্ধ বর জলে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


 জর্ডান নিউজ জানায়, গত আগস্ট মাসে জর্ডানের মান গভর্নরেটে একটি বিয়ের পার্টি চলাকালীন এই ঘটনা ঘটে। বরের বয়স ছিল মাত্র ২০ বছর। তার নাম হামজা সাত্তাম হামেদ আল-ফানাতসা। তার বুকে গুলি লাগলে অনুষ্ঠানে হইচই পড়ে যায়। বরকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। হামজা পূর্ব আম্মান অধিদফতরের একজন পুলিশ কর্তা ছিলেন।



নিরাপত্তা আধিকারিক আমের আল-সারতাভি বলেছেন, যে অতিথি গুলি চালায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় কনে একটি বিউটি সেলুনে ছিলেন। তিনি এই খবর শুনেই বেহুঁশ হয়ে পড়েন। পরদিন বিয়ে ছিল তাঁদের। বিয়ের একদিন আগে পার্টির আয়োজন করা হয়েছিল।


জর্ডানে হর্ষ ফায়ারিংয়ের ঘটনা এই প্রথম নয়। সম্প্রতি এক ব্যক্তি তার মেয়ের পাস করায় খুশি হয়ে উৎসব করেছিলেন। এই উৎসবে তিনি পরপর গুলি চালান। এর পর তাকে গ্রেফতার করা হয়। এক বছরের জন্য জেল হয় তার।


 সরকারের তরফে হর্ষ ফায়ারিংয় নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম অনুসারে, করও তিন মাসের জেল এবং ১,১০০ ডলার জরিমানা হতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad