চিরঘুমে হরিৎ ক্রান্তির জনক, প্রয়াত এমএস স্বামীনাথন
প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৮ সেপ্টেম্বর: প্রয়াত হলেন ভারতের মহান কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথন। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে বৃহস্পতিবার সকাল ১১.২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। ১৯২৫ সালের ৭ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। তিনি ভারতে হরিৎ ক্রান্তির জনক হিসেবে পরিচিত। প্রাপ্ত তথ্যমতে, বয়সজনিত উদ্ভূত সমস্যার কারণে তিনি মারা যান।
স্বামীনাথন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের একজন বিজ্ঞানী ছিলেন। তিনি ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত 'ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ'-এর চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। কৃষি খাতে অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মভূষণে ভূষিত করে। স্বামীনাথনকে ভারতের একজন মহান কৃষি বিজ্ঞানী হিসাবে গণ্য করা হয়, যিনি ধানের এমন একটি জাত উদ্ভাবন করেছেন, যা ভারতের নিম্ন আয়ের কৃষকদের বেশি বেশি ধান উৎপাদন করতে সক্ষম করেছিল।
এম এস স্বামীনাথন তামিলনাড়ুর কুম্বাকোনামে ১৯২৫ সালের ৭ আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর বাবা এমকে সাম্বাসিভান একজন সার্জন ছিলেন। তিনি কুম্ভকোনামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। কৃষিতে তাঁর আগ্রহের কারণ ছিল তাঁর পিতার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ এবং গান্ধীজির প্রভাব। এই দুইয়ের কারণেই তিনি কৃষিক্ষেত্রে উচ্চ শিক্ষা অর্জন করেছিলেন।
এটা না হলে তিনি পুলিশ অফিসার হতেন। উল্লেখ্য, ১৯৪০ সালে, তিনি একজন পুলিশ অফিসার হওয়ার পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু তারপর তিনি কৃষিক্ষেত্রে দুটি স্নাতক ডিগ্রি অর্জন করেন।

No comments:
Post a Comment