কাটা আঙুল-ধর থেকে মাথা আলাদা! ধ-র্ষণের পর মহিলার নৃশংস খুন
প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৯ সেপ্টেম্বর: মহিলাকে নৃশংসভাবে খুন; হাতের আঙ্গুল কেটে ফেলা হয়েছে, তার মাথাও শরীর থেকে আলাদা করা হয়েছে। এমনকি তার শরীরে কোনও কাপড় নেই, সন্দেহ করা হচ্ছে তাকে নির্মমভাবে ধর্ষণও করা হয়েছে। মহিলার পরিচয় এখনও (প্রতিবেদন লেখা পর্যন্ত) পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দার মাতাউন্দ থানার চমরাহা মোডের কাছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তাতে সন্দেহ করা হচ্ছে এর পিছনে প্রেমের সম্পর্ক ও বিশ্বাসঘাতকতা থাকতে পারে। পুরোনো শত্রুতার বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশও। বর্তমানে পুলিশ দেহ শনাক্তের চেষ্টা করছে। পুলিশ জানায়, দেহ শনাক্ত হলেই বিষয়টির সমাধান করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তবে বৃহস্পতিবার পুলিশ ওই মহিলার দেহ উদ্ধার করেছে।
পুলিশ স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পায় চামরাহা মোড়ের কাছে ঝোপের মধ্যে মাথা কাটা একটি দেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং কিছুদূরে ওই মহিলার মৃতদেহ দেখতে পায়। পুলিশ সঙ্গে সঙ্গে ডগ স্কোয়াড ও ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডেকে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার দেহ বিকৃত অবস্থায় রয়েছে। বুড়ো আঙুল সহ হাতের আঙুল কেটে ফেলা হয়েছে। মাথাটিও ছিল না, যদিও পরে পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, মহিলার বয়স ৩৫ বছর হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই মহিলা বিবাহিত ছিলেন। যেহেতু তার শরীরে কোনও কাপড় নেই এবং তার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে, এমন পরিস্থিতিতে তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পরিস্থিতি দেখে পুলিশ আশংকা প্রকাশ করেছে অন্য কোথাও এ ঘটনা ঘটনার পর দেহটি এখানে ঝোপে ফেলে দেহ লোপাটের চেষ্টা করা হয়েছে। এসপি বান্দা অঙ্কুর আগরওয়ালের মতে, ফরেনসিক দল ঘটনার সাথে সম্পর্কিত প্রমাণ সংগ্রহ করছে, শীঘ্রই ঘটনাটি প্রকাশ করা হবে।

No comments:
Post a Comment