দুচোখে সহ্য করতে পারেন না! ঋতুপর্ণাকে কটাক্ষ করে কথা শোনালেন চিরঞ্জিত
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৬ সেপ্টেম্বর: ৯০ এর দশকে টলিউড ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণা সেনগুপ্ত যেমন তারকা ছিলেন, তেমনই নায়ক হিসেবে চিরঞ্জিত এরও দারুণ সুনাম ছিল। একসঙ্গে বহু সিনেমাতে অভিনয় করেছিলেন তারা। পর্দায় তাদের জুটি ছিল সুপারহিট। কিন্তু বাস্তবে তাদের সম্পর্ক কেমন? সহ অভিনেত্রী সম্পর্কে কেমন মনোভাব পোষণ করেন চিরঞ্জিত? চিরঞ্জিতের নিজের মুখেই শুনে নিন মনের কথা।
বেশ কয়েক বছর আগে অপুর সংসার নামের একটি টকশোতে উপস্থিত হয়ে টলিউডের হাল হকিকত সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছিলেন চিরঞ্জিত। সেখানে একে একে প্রসঙ্গক্রমে প্রসেনজিৎ থেকে ঋতুপর্ণা সকলেরই নাম উঠেছিল। প্রসেনজিতের আমিই ইন্ডাস্ট্রি মন্তব্যে তিনি ছিলেন হতবাক। সেই সঙ্গে ঋতুপর্ণার স্টারডম নিয়েও খোঁচা দিয়েছেন তিনি।
ঋতুপর্ণার প্রসঙ্গে বলতে গিয়ে বলিউডের হিরো রাজেশ খান্নার নাম তুলে ধরেন চিরঞ্জিত। কারণ রাজেশ খান্না নাকি ছিলেন বলিউডের প্রথম সুপারস্টার। কোন মানদণ্ডে সুপারস্টার ইমেজ তৈরি হত তারকাদের জানেন? শুটিং সেটের লেট করে পৌঁছানোর উপর। এমনটাই ইঙ্গিত করেছেন চিরঞ্জিত চক্রবর্তী।
রাজেশ খান্না একটু নামডাক হওয়ার পর কোনদিনও শুটিংয়ে নির্দিষ্ট টাইমে পৌঁছাতেন না। এত স্বভাব নাকি ছিল টলিউড নায়িকা ঋতুপর্ণারও। ঋতুপর্ণাও কখনও নির্দিষ্ট টাইমে পৌঁছাতে পারতেন না। তা সে শুটিং সেট হোক, কোনও অনুষ্ঠান হোক, কিংবা এয়ারপোর্ট! চিরঞ্জিতের কথায়, আমাদের ইন্ডাস্ট্রিতে একটাই স্টার আছে। সেটা হল ঋতু! আমি চোখের সামনে দেখেছি ওর স্টারডম।

No comments:
Post a Comment