'সনাতন ধর্মকে বিলুপ্ত করতে হবে', ফের বিতর্কিত মন্তব্য উদয়নিধির
প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : তামিলনাড়ুর যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সোমবার (১৮ সেপ্টেম্বর) সনাতন ধর্ম সম্পর্কে আবার একটি বিবৃতি দিয়েছেন। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবির বক্তব্যের পাল্টা জবাব দিচ্ছিলেন স্ট্যালিন। রাজ্যপাল এক অনুষ্ঠানে বলেছিলেন যে ,"রাজ্যে প্রচুর বর্ণভিত্তিক বৈষম্য রয়েছে। সনাতনকে ধ্বংস করার দরকার নেই, কারণ এখানে জন্মের ভিত্তিতে সবাই সমান।"
যার জবাবে স্ট্যালিন বলেন, 'জাতপাতের বৈষম্যের কারণে তারা সনাতন ধর্মকে দূর করার কথা বলে। সনাতন ধর্মকে বিলুপ্ত করতে হবে। আমরা জাতপাতের ভিত্তিতে বৈষম্যের অবসানের কথাও বলি। রাজ্যপালও একই কথা বলছেন। আমরা বিশ্বাস করি জন্মভিত্তিক জাতপাত বিলুপ্ত করা উচিৎ। যেখানেই জাতপাতের ভিত্তিতে বৈষম্য আছে, আমি সেই বৈষম্যের অবসান চাই।'
কী বললেন তামিলনাড়ুর রাজ্যপাল?
তামিলনাড়ুর গভর্নর রবিবার (১৭ সেপ্টেম্বর) বলেছিলেন যে সমাজে সামাজিক বৈষম্য বিদ্যমান, যা অগ্রহণযোগ্য। তিনি বলেন, 'এখানে অস্পৃশ্যতা ও সামাজিক বৈষম্য রয়েছে। সমাজের একটি বড় অংশের সাথে সমান আচরণ করা হয় না। এটা যন্ত্রণাদায়ক। হিন্দু ধর্ম এটা বলে না। হিন্দু ধর্ম সাম্যের কথা বলে।'
তিনি বলেন, 'প্রতিদিন খবরের কাগজে পড়ি, রিপোর্ট পাই, শুনি আমাদের তফসিলি জাতির ভাই-বোনদের মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা খুবই আশ্চর্যজনক. ভারতের কোথাও জাতপাতের বাধা থাকা উচিৎ নয়। রাজ্যপালের মন্তব্যের প্রতিক্রিয়ায়, ডিএমকে মুখপাত্র সারাভানন আন্নাদুরাই বলেছেন, 'রাজ্যপাল আমাদের দ্রাবিড় মডেল পছন্দ করছেন না। এজন্য তিনি মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।'
রাজ্যপাল সনাতন ধর্মের প্রচারক
ডিএমকে মুখপাত্র সর্বান আন্নাদুরাই বলেছেন, 'রাজ্যপাল এই সত্যটি হজম করতে অক্ষম যে দ্রাবিড় মডেল শাসনের একটি সফল মডেল। তিনি দ্রাবিড় আদর্শের বিরোধী। তিনি সনাতন মতাদর্শের প্রচারক, তিনি যেখানেই যান সনাতন ধর্মের গুণের কথা বলেন, কিন্তু সনাতন ধর্ম জাতপাতের জন্য দায়ী।'

No comments:
Post a Comment