সন্ধ্যাতারা-তে নতুন ভিলেন হয়ে এন্ট্রি নিলেন এই জনপ্রিয় অভিনেত্রী
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১১ অক্টোবর: কিছুদিন আগেই শুরু হয়েছিল স্টার জলসায় সন্ধ্যাতারা নামক একটি ধারাবাহিক। টিআরপির তালিকায় প্রথম থেকেই বেশ উপরের দিকেই নাম রয়েছে এই ধারাবাহিকটির। গত সপ্তাহেও ৭.৬ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছিল সন্ধ্যাতারা এক নামক এই ধারাবাহিকটি। এবার এই ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন ধারাবাহিক জগতের এক সুপরিচিত অভিনেত্রী, জানেন তিনি কে!
অন্য সিরিয়ালে যেখানে একজন পুরুষকে নিয়ে দুই বোন বা দুই বন্ধুর মধ্যে টানাটানি দেখানো হয় সেখানে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে দুই বোনের স্বার্থত্যাগ তাই প্রথম থেকেই ধারাবাহিকের গল্প বেশ ভালই লেগেছে দর্শকদের। এই ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা, তারার চরিত্রে অভিনয় করছেন অমৃতা দেবনাথ। আকাশ নীলের চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়।
এই ধারাবাহিকে এবার এন্ট্রি হতে চলেছে এক খলনায়িকার, যিনি ধারাবাহিক জগতের এক উজ্জ্বল তারকা। বাংলার ছোট পর্দার খ্যাতনামা মুখ শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)অভিনয় করতে চলেছেন এই ধারাবাহিকে। শিঞ্জিনী ‘উমা’ সিরিয়ালে নায়িকার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। ‘পঞ্চমী’ ধারাবাহিকে কালনাগিনীর চরিত্রে অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছিলেন শিঞ্জিনী। এবার সন্ধ্যাতারা ধারাবাহিকে নয়ন তারা নামক একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন এই অভিনেত্রী।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, কিছুদিন আগেই সন্ধ্যা জানতে পারে, বিয়ের আগে যে মেয়েটির সঙ্গে তার স্বামীর সম্পর্ক ছিল সেই মেয়েটির নাম ছিল তারা। শ্বশুর বাড়ির সকলে সন্ধ্যার মাথায় ঢোকানোর চেষ্টা করে, তারা নামক মেয়েটি তার বোন ছাড়া অন্য কেউ নয়। বোনের উপর অগাদ বিশ্বাস থাকায় সন্ধ্যা কোনভাবেই এই কথা বিশ্বাস করতে চায় না।
ঠিক এই পরিস্থিতিতে আকাশ নীল পরিস্থিতি সামলানোর জন্য বলে ফেলে, যে মেয়েটিকে সে আগে ভালোবাসা তার নাম নয়ন তারা। আকাশ তাকে তারা বলে ডাকতো। এই নয়নতারা চরিত্রেই সন্ধ্যার বাড়িতে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী শিঞ্জিনি ওরফে নয়নতারা। এই নতুন চরিত্র প্রবেশ করার পর ধারাবাহিকের টিআরপি আরো কিছুটা বেড়ে যাবে বলেই ধারণা করছেন দর্শকরা।
গত জুন মাস থেকে শুরু হয়েছে সন্ধ্যা তারা ধারাবাহিকটি। প্রতিদিন স্টার জলসায় ঠিক সাড়ে সাতটায় সম্প্রচারিত করা হয় এই ধারাবাহিকটি। অন্যদিকে জি বাংলায় ঠিক একই দিনে ওই একই সময়ে শুরু হয়েছিল ফুলকি। প্রথম থেকেই ফুলকির জনপ্রিয়তা এতটাই ঊর্ধ্বমুখী ছিল যে টিআরপির দিক থেকে সন্ধ্যা তারা উপরের দিকে থাকলেও এখনো পর্যন্ত সে ফুলকিকে টপকে যেতে পারেনি। এই নতুন চরিত্রটি আসার পর টিআরপির তালিকায় কিছু হেরফের হবে কিনা, সেটাই এখন দেখার।

No comments:
Post a Comment