পুজোয় উপহার দেবেন! আসুন জেনে নিন ৫০০ টাকার মধ্যে কী কী কিনে ফেলতে পারেন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 October 2023

পুজোয় উপহার দেবেন! আসুন জেনে নিন ৫০০ টাকার মধ্যে কী কী কিনে ফেলতে পারেন

 




প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক, ১১ অক্টোবর: পুজো সংখ্যা


উপহার হিসাবে বইয়ের কোনও বিকল্প নেই। তবে পুজোর সময়ে উপহার হিসাবে যদি বই দেওয়ার কথা ভেবেই থাকেন, তা হলে পুজো সংখ্যা দেওয়াই ভাল। উপহারে পুজোর গন্ধও মিশে থাকবে। বই পড়তে যাঁরা ভালবাসেন, সারা বছর পুজো সংখ্যাগুলির জন্য তাঁরা মুখিয়ে থাকেন। প্রকাশিত হলেই ঝাঁপিয়ে পড়েন। বন্ধু হোক কিংবা সহকর্মী, উপহারের বাজেট যদি হয় ৫০০ টাকা, তা হলে অন্তত দু’টো পুজো সংখ্যা হয়ে যাবেই। কলেজ স্ট্রিট থেকে কিনলে নির্ধারিত দামের উপরে খানিকটা ছাড়ও পেয়ে যাবেন।



ব্যাগ


নিজের কাছে গাদাখানেক ব্যাগ থাকলেও নতুন একটি হলে অখুশি হন না কেউই। ফলে ব্যাগ দিলে বন্ধু রাগ করবেন না কি না, তা নিয়ে না ভেবে কিনেই ফেলুন। পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ নিতে পছন্দ করেন অনেকেই। ৫০০ টাকার মধ্যে ডিজাইনার ব্যাগ না হলেও একেবারে মন্দ কিছুও হবে না। পার্স, স্লিং ব্যাগ, বটুয়া, ছোট ক্লাচ হয়ে যাবে ৫০০ টাকার মধ্যেই। অনলাইনে এই দামে আরও অনেক ভাল কিছু পেয়ে যেতে পারেন।



ড্রাইফ্রুটস হ্যাম্পার


বন্ধু যদি স্বাস্থ্যসচেতন হন কিংবা সারা বছরই ডায়েটে থাকেন, সে ক্ষেত্রে পুজোর সময়ে উপহার হিসাবে ড্রাইফ্রুটস হ্যাম্পার কিন্তু মন্দ নয়। উপহারও দেওয়া হল, একসঙ্গে উৎসবের মরসুমে বন্ধুর শরীরেরও খেয়াল রাখলেন। কাজু, কিশমিশ, আখরোট, খেজুর, কাঠবাদাম অল্প অল্প করে কিনে সুন্দর একটি ট্রেতে সাজিয়ে দিতে পারেন। তবে দোকানেও এমনি রেডিমেড হ্যাম্পার পেয়ে যাবেন। ৫০০ টাকার মধ্যে হয়ে যাবে আপনার উপহার।

No comments:

Post a Comment

Post Top Ad