এই বলিউড তারকার স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য শুনলে চমকে যাবেন
প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ১৮ অক্টোবর: প্রেম দেখে না কোন জাত, পাত, ধর্ম এমন কি বয়স। একবার যদি কারোর ভালোবাসায় মগ্ন হয়ে যেতে পারেন তাহলে আর এই বিশ্ব চরাচরের কোন কিছুই নজরে পরে না। এই কথাটি যে কথাটা সত্যি তা প্রমাণ করে দিয়েছেন বলিউডের বেশ কিছু তারকা। শুধুমাত্র ভালোবেসে বিয়ে করেছিলেন নিজের থেকে বড় নারীদের। কারোর হয়তো সেই সম্পর্ক ভেঙে গেছে কেউ আবার খুব সুখেই রয়েছেন একসাথে। দেখুন বলিউডে সেই তারকাদের কথা যারা মধ্যবয়স্কা নারীদের প্রেমে হাবুডুবু খেয়েছেন।
সাইফ আলী খান : প্রায় ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিয়ে টেকেনি শেষ পর্যন্ত। অমৃতা এবং সাইফ আলী খানের দুই পুত্র এবং কন্যা সন্তান রয়েছে। প্রথম বিবাহ বিচ্ছেদের পর কারিনা কাপুর খানকে বিয়ে করেন সাইফ আলী খান।
সালমান খান : এখনো পর্যন্ত সাত পাকে বাঁধা পড়তে পারেনি ঠিকই কিন্তু জীবনে প্রেম করেছেন বহুবার। কোন প্রেমই হয়তো বেশি দিন টেকাতে পারেননি কিন্তু সালমান খানের জীবনে প্রথম যে নারী এসেছিলেন সেই সঙ্গীতা বিজলানি কিন্তু সালমান খানের থেকেছিলেন অনেকটাই বড়। এই প্রেমের সম্পর্ক অনেক দূর পর্যন্ত গড়ালেও বিয়ে পর্যন্ত যেতে পারেনি।
অভিষেক বচ্চন : বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিষেক বচ্চন কিন্তু আপনি কি জানেন ঐশ্বর্য অভিষেকের থেকে ২ বছরের বড়। তবে বড় হোক অথবা ছোট ঐশ্বর্য এবং অভিষেক একজন সুখী দম্পতি।
শাহিদ কাপুর : শাহিদ কাপুর যখন করিনা কাপুর খানের সঙ্গে প্রেমের বন্ধনে জড়িয়ে ছিলেন তখন কিন্তু শহীদ করিনা থেকে অনেকটাই ছোট ছিলেন অর্থাৎ জীবনের প্রথম প্রেম তিনি করেছিলেন নিজের বয়সের থেকে অনেকটাই বড় একজন নারীর সঙ্গে।
অর্জুন কাপুর : অর্জুন এবং মালাইকার প্রেমের কথা আমরা প্রায় সকলেই জানি। দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনকে পেছনে ফেলে দিয়ে মালাইকা আরোরা অর্জুন কাপুরের সঙ্গে এখন লিভ ইন রিলেশনে রয়েছেন। মালাইকা অর্জুনের থেকে প্রায় ১২ বছরের বড়।
.jpeg)
No comments:
Post a Comment