চা দিয়েই নিয়ন্ত্রণ হবে ব্লাড সুগার! কিন্তু কীভাবে? জেনে নিন - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 October 2023

চা দিয়েই নিয়ন্ত্রণ হবে ব্লাড সুগার! কিন্তু কীভাবে? জেনে নিন

 


চা দিয়েই নিয়ন্ত্রণ হবে ব্লাড সুগার! কিন্তু কীভাবে? জেনে নিন 



প্রেসকার্ড নিউজ লাইফস্টাইল ডেস্ক, ১৩ অক্টোবর: কিছু মানুষের দিন চা ছাড়া শুরু হয় না। সারা বিশ্বে এমন এমন চা প্রেমীদের খুঁজে পাবেন, যাদের সম্পর্কে জানলে  সম্ভবত চোখ কপালে উঠবে। এই তো গেল চা এবং এর প্রতি ভালোবাসার কথা। এমন অনেক ধরনের চা পাওয়া যায়, যা পান করলে স্বাস্থ্য অনেক  উপকার পায়। এর মধ্যে ডার্ক চায়ের নামও রয়েছে। জেনে অবাক হবেন যে, এই ডার্ক টি ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।  সম্প্রতি পরিচালিত এক নতুন গবেষণায় এ দাবী করা হয়েছে। এই গবেষণাটি করা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি এবং চীনের সাউথ ইস্ট ইউনিভার্সিটির তরফে।


 ডার্ক টি সম্পর্কে জেনে নিন

ডার্ক টি এক ধরনের অক্সিডাইজড চা। এই চা মাইক্রোবিয়াল ফারমেন্টেশনের মধ্যে দিয়ে যায়। যেহেতু এর পাতা অক্সিডাইজড হয় এবং এর কারণে এটির রঙও পরিবর্তন হয়।  কালো চা থেকে খুব আলাদা ডার্ক টি।  কালো চা বেশি অক্সিডাইজডহয়, সবুজ চা অক্সিডাইজড হয় না, ইয়োলো টি সামান্য ফারমেটেড হয় এবং ডার্ক টি ফারমেন্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরেই তৈরি করা হয়।


জেনে নিন কী কী সুবিধা

গবেষকরা দেখেছেন, যারা প্রতিদিন ডার্ক টি পান করেন তাদের প্রিডায়াবেটিসের ঝুঁকি ৫৩ শতাংশ কম ছিল, যারা কখনও চা পান করেননি তাদের তুলনায়। এই লোকেদের মধ্যে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিও ৪৭ শতাংশ কম ছিল।  এই গবেষণায়, বয়স, লিঙ্গ এবং বডি মাস ইনডেক্স (BMI)- এর মতো ডায়াবেটিসের ঝুঁকির কারণগুলিকে বিবেচনায় নেওয়া হয়েছিল। উল্লেখ্য, ডার্ক টি-তে কোনও ধরণের মিষ্টি ব্যবহার করবেন না।


কীভাবে উপকারী?

গবেষণা অনুযায়ী, ডার্ক টি দুটি উপায়ে ডায়াবেটিসের ঝুঁকি কমায়; প্রথমত, এটি ইনসুলিন প্রতিরোধের উন্নতি করে, যা আপনার শরীরকে রক্তে শর্করাকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম করে। দ্বিতীয়ত, এটি আপনার প্রস্রাবে গ্লুকোজ নিঃসরণ বাড়াতে অবদান রাখে।  এর মানে হল যে রক্তে শর্করা আসলেই কমাতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad