জিভে জল এনে দেবে শাহী আলু
সুমিতা সান্যাল,২২ অক্টোবর: আলু আমাদের প্রত্যেকেরই রান্নাঘরের একটি গুরুত্বপূর্ণ সবজি।অন্য কোনও সবজির সাথে মিশিয়ে হোক বা শুধু আলু দিয়েই হোক,বিভিন্ন রকমের সুস্বাদু খাবার তৈরি করে খাওয়া যায়।শুধু আলু দিয়ে একটি জিভে জল আনা পদ তৈরির পদ্ধতি বলবো আজ আপনাদের।
উপাদান -
৪ টি আলু,সেদ্ধ করা,
১ টি পেঁয়াজ,কুচি করে কাটা,
২ টি টমেটো,
১ টি তেজপাতা,
১ ইঞ্চি দারুচিনি,
১ চা চামচ আদা-রসুন বাটা,
১\২ চা চামচ হলুদ গুঁড়ো,
১ চা চামচ জিরা,
১ চা চামচ মৌরি,
৪ টি লবঙ্গ,
১\২ কাপ নারকেল কোরা,
১\২ চা চামচ গরম মশলা গুঁড়ো,
১ চা চামচ লাল লংকার গুঁড়ো,
১ চা চামচ ধনে গুঁড়ো,
১ টেবিল চামচ তেল,
স্বাদ অনুযায়ী লবণ ।
তৈরির প্রক্রিয়া -
সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে একটি পাত্রে রেখে দিন।পেঁয়াজ ও টমেটো কুচি করে কেটে নিন।
একটি মিক্সার জারে নারকেল কোরা,মৌরি এবং জিরা পিষে পেস্ট তৈরি করুন।
একটি প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন।এতে পেঁয়াজ,লবঙ্গ,তেজপাতা ও দারুচিনি দিন এবং পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজুন।
এবার আদা-রসুন বাটা যোগ করুন এবং আরও ২ মিনিট রান্না করুন।এরপরে টমেটো যোগ করুন এবং এটি নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
হলুদ গুঁড়ো,লাল লংকার গুঁড়ো,ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভেজে এটি প্রায় ২ মিনিটের জন্য রান্না করুন এবং সেদ্ধ করা আলু যোগ করুন।
তারপর নারকেলের পেস্ট যোগ করুন এবং ভালো করে মিশিয়ে নিন।এই মিশ্রণটি নরম না হওয়া পর্যন্ত ভালো করে রান্না করুন।সুস্বাদু শাহী আলু প্রস্তুত।গরম গরম পরিবেশন করুন ও উপভোগ করুন সকলে মিলে।

No comments:
Post a Comment