ধুলোবালি থেকে এলার্জি দূর করতে খান এই খাবারগুলো
প্রদীপ ভট্টাচার্য, ৩০শে অক্টোবর, কলকাতা: ঘরের ধুলোবালি ঝাড়তে গেলেই হাঁচি কাশি হয়? ধুলাবালি থেকে হওয়া এলার্জি কমাতে কি কি খাবেন জেনে নিন। ঘরের ধুলো পরিষ্কার করতে শুরু করেছেন হঠাৎই শুরু হলো একটানা হাঁচি ও কাশি, চোখ মুখ লাল। হাঁচি কাশিতে একেবারে দফারফা অবস্থা।
ধুলোবালির কারণে এলার্জির সমস্যা অনেকেরই রয়েছে। কারো কারো ক্ষেত্রে চোখ থেকে অনবরত জল পড়াটাও ডাস্ট এলার্জির অন্যতম লক্ষণ। ধুলোবালির মধ্যে থাকা নানান জীবাণুর হানায় এমন সমস্যা হয়ে থাকে। অনেক সময় এলার্জিতে শ্বাসও বন্ধ হয়ে যায়, ত্বকে র্যাশ, চুলকানির মত সমস্যাও দেখা দেয়। এই রোগ থাকলে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়াই শ্রেয়।
এখন এলার্জি থেকে রেহাই পেতে রোজের পাতে রাখুন এই খাবারগুলো। জানুন কি খাবার রাখবেন রোজের পাতে?
গ্রিন টি: প্রত্যেকদিন চা কফির অভ্যাসে এবার রাশ টানুন। দিনে দুই থেকে তিনবার গ্রিনটিতে অভ্যস্ত হয়ে উঠুন। এর অ্যান্টি অক্সিডেন্ট এলার্জির সমস্যার সঙ্গে লড়তে সাহায্য করে। চোখে লাল ভাব, র্যাশ দূর করতেও এটি বেশ কার্যকর।
দুগ্ধজাত খাবার: খাবার পাতে রাখুন টক দই, ছানা, লস্যি। এদের প্রবায়োটিক উপাদান অসুখের জীবাণুর সঙ্গে যেমন লড়ে, তেমনি শরীরের প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়, যা ধুলোবালি থেকে এলার্জি হওয়ার আশঙ্কা কমায়।
হলুদ: হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। আপনার ধুলোবালি থেকে এলার্জি থাকলে রোজ নিয়ম করে গরম দুধে এক চা চামচ হলুদ গুড়ো মিশিয়ে খাওয়ার অভ্যাস করুন, উপকার অবশ্যই পাবেন।
বাদাম: ধুলোবালিতে এলার্জি থাকলে রোজ ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাস করুন। এতে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান এলার্জির সমস্যা দূরে রাখে। নিয়ম করে কাজু, আখরোট, কাঠবাদাম খেতে পারেন। ড্রাই ফ্রুটস রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে যেন ভুলবেন না।

No comments:
Post a Comment