'ইন্ডিয়া' নয় 'ভারত', NCERT-এর বইয়ে বদলে যাবে দেশের নাম! - press card news

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 October 2023

'ইন্ডিয়া' নয় 'ভারত', NCERT-এর বইয়ে বদলে যাবে দেশের নাম!



 'ইন্ডিয়া' নয় 'ভারত', NCERT-এর বইয়ে বদলে যাবে দেশের নাম!




প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৫ অক্টোবর: ইন্ডিয়া'র পরিবর্তে ভারত নাম হওয়ার বিষয়টি বহুদিন ধরেই চর্চায়। এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এনসিইআরটি (NCERT)। এনসিইআরটি ডিরেক্টর সিআই আইজ্যাক দ্বাদশ শ্রেণির বইগুলিতে ইন্ডিয়া'র জায়গায় ভারত করার সিদ্ধান্ত নিয়েছে। এনসিইআরটি-র দ্বাদশ শ্রেণির বইগুলিতে নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ প্যানেল। 

 

প্যানেলের অন্যতম সদস্য সিআই আইজ্যাক-এর মতে, এনসিইআরটি-এর নতুন বইগুলির নাম পরিবর্তন করা হবে। এই প্রস্তাব কয়েক মাস আগে উত্থাপন করা হয়েছিল এবং এখন তা গৃহীত হয়েছে। এনসিইআরটি প্যানেলের অনুমোদনের পরে, এই সমস্ত নতুন বইগুলিতে ভারত নামটি লাঘু হবে। আইজ্যাক বলেছেন যে, এনসিইআরটি কমিটি বইগুলিতে প্রাচীন ইতিহাসের জায়গায় ক্লাসিক্যাল হিস্ট্রি শুরু করার সুপারিশ করেছে।


এনসিইআরটি কমিটি পাঠ্যপুস্তকে "হিন্দু জিৎ"-কে হাইলাইট করার সুপারিশ করেছে। এটি পাঠ্যপুস্তকে ‘প্রাচীন ইতিহাস’-এর জায়গায় ‘শাস্ত্রীয় ইতিহাস’ সামিল করারও সুপারিশ করেছে। উল্লেখ্য, ২০২০সালে নতুন শিক্ষানীতি আসার পরে এই পরিবর্তনগুলি করা হচ্ছে।


এপ্রিল মাসে, এনসিইআরটি-র তরফে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে পরিবর্তন করা হয়েছিল। বই থেকে অনেক বিষয় মুছে ফেলা হয়েছে। এসব পরিবর্তনের বিরোধিতা করা হচ্ছে। বিজ্ঞানের বই থেকে অনেক বিষয় বাদ দেওয়া হয়েছে। অনেক বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক সিবিএসই-র দশম শ্রেণির আপডেট হওয়া এনসিইআরটি পাঠ্যক্রম নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছিলেন।


এনসিইআরটি প্যানেলের সুপারিশ দেশের নাম পরিবর্তন করে 'ভারত' রাখা হবে কিনা তা নিয়ে জল্পনাকে খারিজ করে দেয়। আলোচনাটি এই বছরের প্রথম দিকে শুরু হয়েছিল যখন কেন্দ্র, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত জি-২০ নৈশভোজের আমন্ত্রণপত্র "ভারতের রাষ্ট্রপতি" নামে পাঠিয়েছিল। এরপরেই এই নিয়ে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। 


এরপর সেপ্টেম্বরে টেবিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভারত' নামফলক প্রদর্শিত হয়। দিল্লীর প্রগতি ময়দানে ভারত মণ্ডপে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদীর টেবিলে ভারত লেখা দেখা গেছে। এনসিইআরটি-র কমিটি স্কুলের পাঠ্যপুস্তকে ইন্ডিয়া'র পরিবর্তে ভারত লেখার সুপারিশ করেছে।


ইতিহাসবিদ এবং পুনের ডেকান কলেজের প্রাক্তন উপাচার্য, বসন্ত শিন্ডে TV9 ভারতবর্ষকে বলেছেন যে, এনসিইআরটি সিলেবাসে পরিবর্তনের বিষয়ে এনসিইআরটি প্যানেলের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে, প্যানেল সুপারিশ করেছে যে কিছু রাজবংশের ইতিহাস সিলেবাসে আরও পড়ানো হোক। সিলেবাসে যতটা মুঘল আমল পড়ানো হয়, মারাঠাদের ইতিহাস ও বিজয় নগরের ইতিহাসের কোনও উল্লেখ নেই। হিন্দু রাজবংশের ইতিহাস কম পড়ানো হয়, তাই প্যানেল সমস্ত রাজবংশের ইতিহাস সমানভাবে পড়ানোর অনুমোদন দিয়েছে।  


অধ্যাপক বসন্ত শিন্ডে আরও বলেন যে, বৈদিক যুগ থেকে আমাদের দেশের নাম ভারত, কিন্তু সিলেবাসে এ সম্পর্কে কিছুই লেখা হয়নি, তাই প্যানেল পাঠ্যক্রম পরিবর্তনের অনুমোদন দিয়েছে। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারপারসন সিআই আইজ্যাক, অধ্যাপক মমতা যাদব, ড. রাঘবেন্দ্র তানওয়ার।


No comments:

Post a Comment

Post Top Ad