এবার পুজোয় ট্রাই করুন ডিম বিরিয়ানি
সুমিতা সান্যাল, ৫ অক্টোবর: পুজোর সময় মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি বেশিরভাগ খাওয়া হয়ে থাকে। তবে আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন ডিম বিরিয়ানি। রেসিপি দেখে নিন।
উপকরণ -
২ কাপ বাসমতি চাল,
৩ টি ডিম, সেদ্ধ করা,
১\৪ চা চামচ ফুড কালার,
১ কাপ দই,
১\৪ চা চামচ ধনে গুঁড়ো,
১\৪ চা চামচ হলুদ গুঁড়ো,
১ চা চামচ লাল লংকার গুঁড়ো,
১\৪ চা চামচ গরম মশলা গুঁড়ো,
১\৪ চা চামচ চিকেন মশলা,
১\৪ চা চামচ আজিনোমোটো,
১ টি লেবুর রস,
১\২ কাপ দুধ,
১\২ কাপ ভাজা পেঁয়াজ,
১২ টি পুদিনা পাতা,
১\৪ চা চামচ মৌরি,
৩ টি লবঙ্গ,
১ টুকরো দারুচিনি,
১ চিমটি শাহ জিরা,
২ টি এলাচ,
১ চা চামচ রসুন-আদা বাটা,
২ চা চামচ ঘি,
১\৪ চা চামচ জিরা,
১\২ কাপ ধনেপাতা কুচি,
২ টেবিল চামচ তেল,
স্বাদ অনুযায়ী লবণ।
রেসিপি -
গ্যাসে একটি প্যানে ফুটানোর জন্য জল রাখুন। তারপর এতে মৌরি, লবঙ্গ, দারুচিনি, শাহ জিরা, এলাচ, জিরা, সামান্য ধনেপাতা এবং পুদিনার ৪-৫ টি পাতা দিন। এগুলি দিয়ে জলে মশলার টেস্ট পাওয়া যাবে।
জল ফুটতে শুরু করলে চালনির সাহায্যে সব মশলা বের করে পাত্রে চাল ও কিছু লবণ দিয়ে হালকা কাঁচা রেখে রান্না করুন। ফুটে উঠলে চালনি দিয়ে ছেঁকে নিয়ে চাল ও জল আলাদা করে নিন।
গ্যাসে একটি প্যানে তেল গরম করার জন্য দিন এবং তাতে ভাজা পেঁয়াজ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, স্বাদ অনুযায়ী লবণ, লাল লংকার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আজিনোমোটো, রসুন-আদা বাটা দিয়ে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
এতে দই, লেবুর রস, পুদিনা পাতা ও ধনেপাতা দিয়ে ভালো করে মেশান এবং ২-৩ মিনিট সেদ্ধ হতে দিন। তারপর ডিম যোগ করে আরও ২ মিনিট রান্না করুন, যাতে ডিমগুলো সামান্য ভাজা হয়।
এরপর প্যানে চাল, দুধ, ঘি এবং ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে ৫ মিনিট রান্না করুন। আগে থেকে কিছু রঙিন চাল বের করে নিন যাতে সাজানোর জন্য ব্যবহার করা যায়।
ডিম বিরিয়ানি তৈরি। পুদিনা পাতা, ধনেপাতা ও রঙিন ভাত দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

No comments:
Post a Comment